মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:১৮

মেটা এআই নিয়ে বাড়ছে উদ্বেগ, গোপনে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য — কীভাবে সুরক্ষিত থাকবেন

প্রতিবেদক
staffreporter
জুন ১৭, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ
মেটা এআই নিয়ে বাড়ছে উদ্বেগ, গোপনে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য — কীভাবে সুরক্ষিত থাকবেন

মেটা এআই নিয়ে বাড়ছে উদ্বেগ, গোপনে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য — কীভাবে সুরক্ষিত থাকবেন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেটা এআই-এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে এটি এখন সহজলভ্য হওয়ায় অনেকেই নিঃসঙ্গতার সময় এই এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা চালাচ্ছেন। চটজলদি সাড়া পাওয়া ও কার্যকরী উত্তর পাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে এই প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। কিন্তু এই নির্ভরতাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অসাবধানতায় এআইয়ের সঙ্গে শেয়ার করা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না যে মেটা এআই-তে ‘ডিসকভার’ নামে একটি ফিড অপশন রয়েছে, যেখানে শেয়ার করা তথ্য প্রকাশ্যে চলে যেতে পারে। ব্যবহারকারীরা যখন চ্যাটবটের সঙ্গে ছবি, বার্তা বা তথ্য শেয়ার করেন, তখন তা সবার সামনে দৃশ্যমান হয়ে উঠতে পারে — কারণ শেয়ারের সময় কোনো সতর্কবার্তা বা নোটিফিকেশন দেখা যায় না।

এমনকি কেউ যদি একটি গোপন বিষয় নিয়ে প্রশ্ন করেন বা ব্যক্তিগত ছবি এডিটের জন্য শেয়ার করেন, সেটিও অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে যেতে পারে। ইতোমধ্যে ৬.৫ মিলিয়নেরও বেশি ডাউনলোড হলেও, মেটার মতো বিশাল প্ল্যাটফর্মে এটিকে এখনো ছোট আকারের কার্যক্রম হিসেবে ধরা হচ্ছে।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

আপনার ব্যক্তিগত তথ্য যেন অজান্তেই অন্যের হাতে না পড়ে, সে জন্য মেটা এআই অ্যাপের সেটিংসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা উচিত।

🔒 সঠিক সেটিংস পরিবর্তনের পদ্ধতি:
১. আপনার মোবাইলের Meta AI অ্যাপ খুলুন।
২. Settings মেনুতে প্রবেশ করুন।
৩. সেখানে গিয়ে Data & Privacy অপশন নির্বাচন করুন।
4. এরপর Manage Your Information-এ ক্লিক করুন।
৫. সেখানে Make all your prompts visible to only you অপশনটি চালু করুন।

এই সেটিংসটি চালু করলে আপনি যা কিছু চ্যাটবটে লিখবেন, তা কেবল আপনার জন্য দৃশ্যমান থাকবে। এটি আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এবং গোপনীয়তা বজায় রাখবে।

সতর্ক না থাকলে প্রযুক্তির সুবিধা ক্ষতির কারণও হতে পারে। তাই মেটা এআই ব্যবহার করার সময় তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকা জরুরি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
২ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

২ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

হামে আক্রান্ত যমজ শিশুর একজনের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী, হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

হামে আক্রান্ত যমজ শিশুর একজনের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী, হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

“বাংলাদেশে স্টারলিংক আনতে মাস্কের সঙ্গে ইউনূসের বিশেষ আলোচনা!”

গুগল পিনপয়েন্ট: বড় ডকুমেন্ট এবং তথ্য ব্যবস্থাপনা সহজ করার এআই টুল

গুগল পিনপয়েন্ট: বড় ডকুমেন্ট এবং তথ্য ব্যবস্থাপনা সহজ করার এআই টুল

আটলান্টিস

আটলান্টিস: সত্য নাকি কল্পনা—হারানো শহরের রহস্য উন্মোচন

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য আকাশচুম্বী

ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি চালু, মূল্য আকাশচুম্বী

যুক্তরাষ্ট্রের ২৮ পয়েন্ট যুদ্ধবিরতি পরিকল্পনা ইউক্রেনের জেলেনস্কির কাছে পাঠানো হয়েছে

‘ডিকটেটর জেলেনস্কি’র রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

হুথিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে: ট্রাম্প

হুথিদের হামলাকে ইরানি আগ্রাসন বলে বিবেচনা করা হবে: ট্রাম্প

ই-পাসপোর্ট জালিয়াতি ও অনিয়মে সহকারী প্রোগ্রামারকে এক বছরের জন্য বেতন অবনমিত

ই-পাসপোর্ট জালিয়াতি ও অনিয়মে সহকারী প্রোগ্রামারকে এক বছরের জন্য বেতন অবনমিত

জনপ্রতিনিধিদের ক্ষমতা আরও কমানোর প্রস্তাব ডিসিদের

জনপ্রতিনিধিদের ক্ষমতা আরও কমানোর প্রস্তাব ডিসিদের