বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:০১

মেটাবলিক বয়স বেশি? হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ক্লান্তির ঝুঁকি বাড়ছে

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৩, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
মেটাবলিক বয়স বেশি? হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ক্লান্তির ঝুঁকি বাড়ছে

মেটাবলিক বয়স বেশি? হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ক্লান্তির ঝুঁকি বাড়ছে

বয়সের তুলনায় মেটাবলিক এজ বেশি হওয়া মানে হচ্ছে আপনি হৃদ্‌রোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন রোগের ঝুঁকিতে রয়েছেন। মেটাবলিক এজ যত কম হবে, সুস্থ থাকার সম্ভাবনা তত বেশি। এই বয়স নির্ণয়ের পদ্ধতি জটিল হলেও কিছু লক্ষণ দেখে সহজেই ধারণা করা যায়। পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নওসাবাহ নূরের মতে, মেটাবলিক এজ বেশি হলে শরীরের ক্যালরি পোড়ানোর হার কমে যায়, ফলে স্বাভাবিক খাবার গ্রহণ করলেও সহজেই মেদ জমে এবং পেট মোটা হয়ে যায়।

এই অবস্থায় অতিরিক্ত ক্লান্তি ও অবসন্নতা দেখা দেয়। খাবার খাওয়ার পরও প্রয়োজনীয় শক্তি উৎপন্ন না হওয়ায় শরীর দুর্বল লাগে, কাজকর্মে মনোযোগ হারিয়ে যায়, সবকিছু বিরক্তিকর মনে হয়। এ ছাড়া অতিরিক্ত মানসিক চাপও বিপাকীয় বয়স বাড়িয়ে দেয়, কারণ এতে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় এবং বিপাকক্রিয়া বাধাগ্রস্ত হয়।

প্রায়ই ঘুমের সমস্যা হলে সেটিও বিপাকীয় বয়স বাড়ার ইঙ্গিত হতে পারে। মানসিক চাপ কিংবা শারীরিক সমস্যার কারণে অনিদ্রা হলে বিপাকক্রিয়া ধীরগতির হয়ে যায়। অনেকেই ভাবেন এসব বিষয় বয়স বাড়ার স্বাভাবিক পরিণতি, তবে স্বাস্থ্যকর জীবনচর্চা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই মেটাবলিক বয়স নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সুষম খাবার, গোটা শস্য, মৌসুমি ফলমূল, টাটকা শাকসবজি, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই কমানো যেতে পারে মেটাবলিক এজ। এতে দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বাড়ে এবং বয়সের গতি থামানো না গেলেও বিপাকীয় বয়সের গতি কমিয়ে স্বাস্থ্য ধরে রাখা যায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ট্রাম্পের নির্দেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা নীলা রাজেন্দ্র বরখাস্ত

ট্রাম্পের নির্দেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা নীলা রাজেন্দ্র বরখাস্ত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী

ম্যাচ জিতে বিশেষ উদযাপনের রহস্য ফাঁস করলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী

চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

শীতে অ্যালার্জি বাড়লে যে তিনটি ঘরোয়া টোটকা উপকার দিতে পারে

শীতে অ্যালার্জিবাড়লে যে তিনটি ঘরোয়া টোটকা উপকার দিতে পারে

রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন না হলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

বাংলাদেশের নদী: জীবনের ধারা ও অস্তিত্বের গল্প

বাংলাদেশের নদী: জীবনের ধারা ও অস্তিত্বের গল্প

আজকের আবহাওয়া (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১১ জুন, ২০২৬)

ইয়েমেনে বাঁচার জন্য সহায়তা প্রয়োজন ২ কোটি মানুষের - জাতিসংঘ

ইয়েমেনে বাঁচার জন্য সহায়তা প্রয়োজন ২ কোটি মানুষের – জাতিসংঘ

মাইকেল জ্যাকসনের এস্টেটের বিরুদ্ধে নতুন মামলা, কাসিও পরিবারের অভিযোগে বিতর্ক

মাইকেল জ্যাকসনের এস্টেটের বিরুদ্ধে নতুন মামলা, কাসিও পরিবারের অভিযোগে বিতর্ক