মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:০৪

মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের ‘নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা’ ঘিরে বৈশ্বিক উদ্বেগ

মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভেনেজুয়েলার পর এবার প্রতিবেশী দেশ মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মতে, মেক্সিকোর এই অপরাধী চক্রগুলো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে, যা এখন আর সহ্য করা হবে না।

ট্রাম্প দাবি করেন, গত কয়েক মাস ধরে সমুদ্রপথে চালানো অভিযানে তারা ৯৭ শতাংশ মাদক পাচার রোধ করতে সক্ষম হয়েছেন এবং এখন সময় এসেছে সরাসরি মেক্সিকোর ভেতরে স্থল অভিযান শুরু করার। তিনি বর্তমান মেক্সিকো সরকারকে কার্যত মাদক গ্যাংগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হিসেবে অভিহিত করে সেখানকার পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেন। উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে চালানো মার্কিন অভিযানে ১১৫ জন মেক্সিকান মাদক কারবারি নিহত ও ৩৫টি নৌযান ধ্বংস হয়েছে।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা অত্যন্ত আক্রমণাত্মক রূপ নিয়েছে। গত ৩ ডিসেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোকে আটকের পরপরই কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোতে একই ধরনের অভিযানের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই সামরিক অভিযানের ইঙ্গিতকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে, তার দেশের অনুমোদন ছাড়া কোনো বিদেশি সামরিক অভিযান মেক্সিকোতে হতে দেওয়া হবে না। তিনি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, মেক্সিকোর জনগণ অন্য কোনো দেশের অধীনতা বা আগ্রাসনে নয়, বরং পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত