শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫১

মৃত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানকে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
মৃত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানকে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

মৃত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানকে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করা সত্ত্বেও তাকে রাষ্ট্রীয় টুর্নামেন্টের চূড়ান্ত আসরে আমন্ত্রণ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আসরের আমন্ত্রণপত্রটি গত ১৭ জুন জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তার ডেস্কে পাঠানো হয়। প্রায় দেড় বছর আগে এই বর্ষীয়ান রাজনীতিবিদ মৃত্যুবরণ করলেও মন্ত্রণালয়ের এমন কাণ্ডে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বর্তমানে বাবার আসনে চট্টগ্রাম-১০ এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন তার ছেলে সাঈদ আল নোমান। জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন নিজের ডেস্কে প্রয়াত বাবার নামসংবলিত এই আমন্ত্রণপত্রটি দেখে তিনি ক্ষোভের পরিবর্তে চরম আবেগাপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, হয়তো এটি কেবল একটি প্রশাসনিক ভুল, কিন্তু অনুভূতির জগতে এর অর্থ অন্যরকম। তার মনে হয়েছে জাতীয় সংসদ এখনো বিশ্বাস করে আব্দুল্লাহ আল নোমান বেঁচে আছেন এবং মানুষের শ্রদ্ধায় ও ভালোবাসায় তিনি মৃত নোমানের চেয়েও বেশি শক্তিশালী।

সাঈদ আল নোমান এই ঘটনাকে ইতিবাচক ও আবেগঘন দৃষ্টিতে দেখলেও সচেতন মহল ও সংশ্লিষ্টরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ডকে একটি মারাত্মক প্রশাসনিক ভুল হিসেবে দেখছেন। প্রায় দেড় বছর আগে মারা যাওয়া একজন বিশিষ্ট রাজনীতিবিদের নামে এমন রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র ইস্যু করাকে দায়িত্বের প্রতি চরম গাফিলতি এবং অবহেলা হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি