মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৩৬

মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৫, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
সৈয়দা রিজওয়ানা

মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তা প্রদানে অঙ্গীকার করেছেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ন্যাশনাল শেয়ারিং মিটিং: ফ্রম ইমপ্যাক্ট টু অ্যাকশন মেইনস্ট্রিমিং ক্লাইমেট রেজিলিয়েন্স ফর দ্য মুণ্ডা কমিউনিটি’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মুণ্ডা সম্প্রদায়ের প্রথাগত অধিকার প্রায়শই উপেক্ষিত হয় এবং বন ও প্রাকৃতিক সম্পদে তাদের অভিগম্যতায় বাধা সৃষ্টি হয়। তিনি আশ্বস্ত করেন, প্রথাগত জীবনধারা ও অধিকারকে সম্মান জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকার সদা প্রস্তুত। যদিও সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা সম্ভব নাও হতে পারে, অন্তত সমাধানের যাত্রা শুরু করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে মুণ্ডা সম্প্রদায়ের সংকট অন্যতম। তাদের ঐতিহ্যবাহী, প্রকৃতিনির্ভর জীবনধারা এবং সীমিত আর্থ-সামাজিক সক্ষমতা বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে পানির অভাব, ভূমি সংকট, স্বাস্থ্যঝুঁকি ও জলবায়ুর ভঙ্গুরতা এই সম্প্রদায়ের উপর গুরুতর প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে বক্তারা মুণ্ডা সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, অধিকার সুরক্ষা, প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারে অংশগ্রহণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অক্সফাম ইন কোরিয়ার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জুনগুন লি এবং মুণ্ডা সম্প্রদায়ের সেলফ হেল্প-এর সভাপতি সুরধনী মুণ্ডা প্রমুখ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় জরুরি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় জরুরি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং নতুন আক্রান্ত এক হাজার ঊনত্রিশ জন

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু এবং নতুন আক্রান্ত এক হাজার ঊনত্রিশ জন

আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অ্যানথ্রপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা, লাভবান হবে কারা

অ্যানথ্রপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা, লাভবান হবে কারা

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ষড়যন্ত্র মোকাবিলায় ইরানিদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ষড়যন্ত্র মোকাবিলায় ইরানিদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে দুদকের তীব্র প্রতিক্রিয়া, অভিযোগের তদন্তে প্রস্তুত সংস্থা

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে দুদকের তীব্র প্রতিক্রিয়া, অভিযোগের তদন্তে প্রস্তুত সংস্থা

১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫

১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৩ ডিসেম্বর, ২০২৪)

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় অফিসে মারধরের অভিযোগ

ই-মেইলের জবাব না দেওয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের

ই-মেইলের জবাব না দেওয়া ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের