শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:১৩

মুখে চোটের পর সফল অস্ত্রোপচার করালেন বেন স্টোকস

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
মুখে চোটের পর সফল অস্ত্রোপচার করালেন বেন স্টোকস

মুখে চোটের পর সফল অস্ত্রোপচার করালেন বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস মুখে গুরুতর আঘাত পাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। নেটে অনুশীলনের সময় একটি ক্রিকেট বল তার গালে আঘাত হানলে তিনি মারাত্মকভাবে জখম হন।

মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে অস্ত্রোপচারের বিষয়টি জানিয়ে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার রসিকতার সুরে লেখেন, দেখতে হয়তো বোঝা যাচ্ছে না, তবে অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে চোট পাওয়ার পরও তিনি মজা করে লিখেছিলেন, বলটির অবস্থা দেখলেই বোঝা যেত। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আঘাতের সময় তিনি ব্যাটিং বা বোলিং করছিলেন না; নেট সেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে অ্যাডাক্টর ইনজুরির কারণে মাঠ ছাড়ার পর থেকেই স্টোকস মাঠের বাইরে আছেন। ২০২৩ বিশ্বকাপের পর থেকে তিনি ইংল্যান্ডের হয়ে কোনো সাদা বলের ম্যাচ খেলেননি এবং বর্তমানে ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও নেই।

সবকিছু ঠিক থাকলে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার। এর আগে তিনি ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি