বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৪২

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে নাচোলের ইউএনওর ডিএনএ পরীক্ষা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে নাচোলের ইউএনওর ডিএনএ পরীক্ষা

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে নাচোলের ইউএনওর ডিএনএ পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে চাকরি পাওয়ার পর তার বিরুদ্ধে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে দেখিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার এবং তার পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, কামাল হোসেন ৩৫তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তার প্রকৃত পিতা-মাতার নাম মো. আবুল কাশেম ও হাবীয়া খাতুন। কিন্তু তিনি তার চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেছেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে আসামি সহ তার প্রকৃত পিতা-মাতা এবং চাচা-চাচির ডিএনএ টেস্ট করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছিল। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারত্বে অটল, মার্কিন শুল্কের মাঝেও তেল ও প্রতিরক্ষা আলোচনায় অগ্রগতি

ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারত্বে অটল, মার্কিন শুল্কের মাঝেও তেল ও প্রতিরক্ষা আলোচনায় অগ্রগতি

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

ঢাকার মেট্রোরেলে নতুন স্বয়ংক্রিয় পরিষেবা সুবিধা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে মিলল আরও ১৫ লাশ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে মিলল আরও ১৫ লাশ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৬ জন

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৬ জন

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে - রেডক্রস

গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে – রেডক্রস

আজকের মুদ্রার হার (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ আগস্ট, ২০২৫)

ইউরোপের সামরিকীকরণে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

ইউরোপের সামরিকীকরণে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারে ‘জুলাই ঐক্য’: মাহফুজ আলম

আওয়ামী লীগের ফেরা ঠেকাতে পারে ‘জুলাই ঐক্য’: মাহফুজ আলম

এনআরবিসি ব্যাংকে হেড অব ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশন পদে নিয়োগ

এনআরবিসি ব্যাংকে হেড অব ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশন পদে নিয়োগ