মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ৬:৩৫

মিয়ানমারের জান্তা-পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি ইউএসডিপির

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
মিয়ানমারের জান্তা-পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি ইউএসডিপির

মিয়ানমারের জান্তা-পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি ইউএসডিপির

মিয়ানমারের জান্তা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাপন্থি প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। মঙ্গলবার দলটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি করেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা মনে করছে, এই নির্বাচন মিয়ানমারে সশস্ত্র বাহিনীর ক্ষমতা আঁকড়ে থাকার প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে। অনেক বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন জান্তার আয়োজিত এই ভোটকে সাজানো নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন।

স্বাধীনতার পর থেকে মিয়ানমার দীর্ঘ সময় সামরিক শাসনের অধীনে রয়েছে। অং সান সু চির নেতৃত্বে একসময় দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেও তা টেকেনি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জেনারেলরা, অং সান সু চির সরকারকে উৎখাত করা হয় এবং তাকে আটক করা হয়। এরপর থেকেই দেশটি গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যে রয়েছে।

ক্ষমতা দখলের চার বছরের বেশি সময় পর জান্তা সরকার কয়েক ধাপে জাতীয় নির্বাচন আয়োজন করছে। তৃতীয় ও শেষ ধাপের ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা দাবি করছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে।

তবে অং সান সু চিকে আটক এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিলুপ্ত করার পর আয়োজিত এই নির্বাচনকে গণতন্ত্রপন্থীরা গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের অভিযোগ, ভিন্নমত দমন করে এবং সামরিক বাহিনীর ঘনিষ্ঠ দলগুলোর মাধ্যমে ব্যালট ভরার মধ্য দিয়ে নির্বাচন পরিচালিত হচ্ছে।

রোববার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটে ইউএসডিপি ১০০টির মধ্যে ৮৭টি আসনে জয় পেয়েছে বলে দলটির এক কর্মকর্তা দাবি করেছেন। ফল প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এই তথ্য জানান। প্রথম ধাপের ফলের সঙ্গে যোগ হলে এখন পর্যন্ত নিম্নকক্ষে ইউএসডিপির আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৭৬, যা নির্বাচিত ৩৩০টি আসনের মধ্যে অর্ধেকের কিছু বেশি। যদিও তৃতীয় ধাপের ভোট এখনও বাকি রয়েছে।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, জান্তা কৌশলগতভাবে এই নির্বাচন আয়োজন করেছে নিজেদের প্রতিনিধিকে বিজয়ী করার মাধ্যমে সামরিক আধিপত্যকে পাকাপোক্ত ও বৈধতা দেওয়ার জন্য।

মিয়ানমারের সংসদের নিম্নকক্ষে মোট ৪৪০টি আসন রয়েছে, যার মধ্যে সংবিধান অনুযায়ী ১১০টি আসন সরাসরি সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত। বিশ্লেষকদের মতে, ইউএসডিপির অনেক নেতা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হওয়ায় দলটিকে কার্যত সেনাবাহিনীর রাজনৈতিক শাখা হিসেবে দেখা হয়।

আগামী মার্চে দেশটির সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তখন নিম্ন ও উচ্চকক্ষের সদস্যরা যৌথভাবে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। জান্তা প্রধান মিন অং হ্লেইং ভবিষ্যতে শীর্ষ সামরিক পদ ছেড়ে বেসামরিক নেতৃত্বে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

সূত্র: এএফপি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৩ মার্চ, ২০২৫)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন

নেতানিয়াহু বলছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র হবে না’; পশ্চিম তীরে নতুন বসতি অনুমোদন

গাজা পুরোপুরি দখল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: নেতানিয়াহু

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা

রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভার আহ্বান

রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভার আহ্বান

ওয়ালটন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নতুন চাকরি, পাবেন ভ্রমণ ও চিকিৎসা ভাতা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বেলারুশে ১২৩ রাজনৈতিক বন্দী মুক্তি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বেলারুশে ১২৩ রাজনৈতিক বন্দী মুক্তি

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইসরায়েল

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় ইসরায়েল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনুসন্ধানে ফ্যাক্টচেক পোর্টাল

পানিসম্পদ প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অনুসন্ধানে ফ্যাক্টচেক পোর্টাল

শীত আসার আগে শরীর-মন সুস্থ রাখার উপায়

শীত আসার আগে শরীর-মন সুস্থ রাখার উপায়