শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:১২

মিডরেঞ্জ বাজারে ইনফিনিক্স নোট এজ, স্টাইল ও দীর্ঘস্থায়িত্বে নতুন চ্যালেঞ্জ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
মিডরেঞ্জ বাজারে ইনফিনিক্স নোট এজ, স্টাইল ও দীর্ঘস্থায়িত্বে নতুন চ্যালেঞ্জ

মিডরেঞ্জ বাজারে ইনফিনিক্স নোট এজ, স্টাইল ও দীর্ঘস্থায়িত্বে নতুন চ্যালেঞ্জ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন ইনফিনিক্স নোট এজ। প্রায় ৩০ হাজার টাকার বাজেটকে কেন্দ্র করে যখন প্রতিযোগিতা তুঙ্গে, ঠিক তখনই স্টাইল ও দীর্ঘমেয়াদি ব্যবহারের প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে এই মডেলটি।

বর্তমান ব্যবহারকারীরা শুধু ট্রেন্ডি ডিজাইন নয়, বরং নির্ভরযোগ্য পারফরম্যান্স ও কয়েক বছর নিশ্চিন্ত ব্যবহারের নিশ্চয়তা চান। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে Infinix Note Edge।

ডিজাইনে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে এবং চারদিকে সমান সরু বেজেল, যা সাধারণত উচ্চমূল্যের স্মার্টফোনে দেখা যায়। মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডির সঙ্গে পার্লেসেন্ট ফিনিশ যুক্ত হয়ে ফোনটিকে দিয়েছে আধুনিক ও পরিমিত লুক।

তবে কেবল নকশায় সীমাবদ্ধ থাকেনি ডিভাইসটি। এতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা পাতলা গড়নের মধ্যেও বড় ব্যাটারি ধারণের চেষ্টা করেছে। পাশাপাশি ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়ক হবে বলে দাবি করা হয়েছে।

দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা গেমিং—সব ক্ষেত্রেই একদিনের চার্জে নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, স্বল্পমেয়াদি বেঞ্চমার্ক স্কোরের চেয়ে দীর্ঘ সময়ের মসৃণ ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সফটওয়্যার সাপোর্ট হিসেবেও রয়েছে ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি, যা ফোনটিকে ৩ থেকে ৪ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নেটওয়ার্ক সুবিধায় যুক্ত করা হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি, যা দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করবে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এটি কার্যকর হতে পারে।

নোট এজ দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা। সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলো ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলো ইরান

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেখ সাদী

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শেখ সাদী

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, ট্রাম্পের দাবি

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, ট্রাম্পের দাবি

আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২ জুন, ২০২৫)

বার্সেলোনার কোচ-সহকারী কোচের জরিমানা ও নিষেধাজ্ঞা

বার্সেলোনার কোচ-সহকারী কোচের জরিমানা ও নিষেধাজ্ঞা

মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকটের জেরে বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী

মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকটের জেরে বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী

ইতিহাসের এই দিনে (১৫ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১১ ডিসেম্বর, ২০২৫)

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করল সৌদি আরব

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করল সৌদি আরব

গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল

গোপনে ঢাকায় এসে টিউলিপের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল