রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:২৬

মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে, জামায়াত আমিরের হুঁশিয়ারি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে, জামায়াত আমিরের হুঁশিয়ারি

মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে, জামায়াত আমিরের হুঁশিয়ারি

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায়, তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহতাআলার গোলামি যারা করে, তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি