শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৭

মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল: জামায়াত আমির ডা. শফিক

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২১, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল: জামায়াত আমির ডা. শফিক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৩ বছরে শাসকগোষ্ঠী দেশে নানা ধরনের বৈষম্য তৈরি করেছে। সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমাদের সাহসী সন্তানরা তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছে। মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়ার মনিপুর স্কুলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতের আমির বলেন, যারা রাজপথে আন্দোলন করছেন তারা সবাই তার সন্তান। এই ঐক্যের মাধ্যমে আমাদের বিজয় এসেছে। তিনি বলেন, এই অর্জনের সুফল ঘরে ঘরে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য—কে সবচেয়ে বেশি নেক আমল করে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সবাইকে ভালো কাজ করতে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের কল্যাণে কাজ করে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে তারাই ভালো মানুষ, যারা সবসময় মানুষের উপকারে থাকে।’

তিনি আরও বলেন, নির্বাচনের সময় কিছু রাজনীতিবিদ মানুষের কাছে গিয়ে ভোট চেয়ে মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা সেই অঙ্গীকার ভুলে যান। পক্ষান্তরে সৎ ও আল্লাহভীরু নেতারা মানুষের সেবা করার সুযোগ চান।

তিনি যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি সততা, আমানতদারিতা এবং তাকওয়া বিবেচনায় নিয়ে নেতা নির্বাচন করতে হবে।

জামায়াত আমির বলেন, ঔপনিবেশিক শাসকেরা যেমন জনগণকে বিভ্রান্ত করত, তেমনি অসৎ নেতারাও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না। অথচ আলেম সমাজ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, যা পরে সফল হয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গঠন করতে চায়, যেখানে কেউ না খেয়ে থাকবে না এবং কেউ অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে পাচার করবে না। কুরআন-সুন্নাহর ভিত্তিতে শান্তির সমাজ গঠনই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত এক হাজার জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আতিক হাসান রায়হানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় করতারপুর সাহেব গুরুদ্বার প্লাবিত

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় করতারপুর সাহেব গুরুদ্বার প্লাবিত

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ ফেব্রুয়ারি, ২০২৬)

তুর্কিদের রাজত্ব: তুরস্কের ইতিহাসে সাম্রাজ্যের উত্তরণ থেকে আধুনিক রাষ্ট্র গঠনের গল্প

তুর্কিদের রাজত্ব: তুরস্কের ইতিহাসে সাম্রাজ্যের উত্তরণ থেকে আধুনিক রাষ্ট্র গঠনের গল্প

ডলার সংকটে আমদানি-রপ্তানি ও বাজার ব্যবস্থাপনায় চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৮ ডিসেম্বর, ২০২৫)

ইস্তানবুল শান্তি আলোচনায় থাকছেন না পুতিন, অনুপস্থিত থাকবেন ট্রাম্পও

ইস্তানবুল শান্তি আলোচনায় থাকছেন না পুতিন, অনুপস্থিত থাকবেন ট্রাম্পও

ঢাকা–১০: জসীম উদ্দীন সরকারের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা

ঢাকা–১০: জসীম উদ্দীন সরকারের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ মার্চ, ২০২৫)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৫ সেপ্টেম্বর, ২০২৫)