রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| রাত ২:২৬

মালয়েশিয়ায় ঈদের চাঁদ দেখা যায়নি, ইন্দোনেশিয়ায় ৬ জুন, মালয়েশিয়ায় ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

প্রতিবেদক
staffreporter
মে ২৭, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
সৌদি আরবের রমজান ঘোষণা ও চাঁদ দেখা নিয়ে তৈরি হওয়া বিতর্ক

মালয়েশিয়ায় ঈদের চাঁদ দেখা যায়নি, ইন্দোনেশিয়ায় ৬ জুন, মালয়েশিয়ায় ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়ায় আগামী ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদের সন্ধান করা হলেও কোথাও তা দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, চলতি বছর জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে।

অন্যদিকে মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় একইদিন চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী দেশটিতে একদিন আগেই অর্থাৎ আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপন করা হবে। দুই মুসলিমপ্রধান দেশের মধ্যে এই তারিখের পার্থক্য অঞ্চলভেদে চাঁদ দেখার উপর নির্ভর করে হয়ে থাকে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশগুলোতে এখনো চাঁদ দেখার অপেক্ষা চলছে। সৌদি আরবে ২৭ মে সন্ধ্যায় যদি জিলহজের চাঁদ দেখা যায়, তাহলে সেখানে ৫ জুন হবে আরাফার দিন এবং ৬ জুন হবে ঈদুল আজহা।

সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে ঈদের দিন নির্ধারণের ক্ষেত্রে জিলহজ মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ। কেননা হজ এবং ঈদুল আজহার তারিখ এই চাঁদের উপর নির্ভর করে ঠিক করা হয়।

সৌদি আরবের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান আগেই জানিয়েছেন, ২৭ মে সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দিগন্ত রেখার ওপরে প্রায় ৩৮ মিনিট অবস্থান করবে, ফলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি জানান, আমিরাতের সময় অনুযায়ী ওইদিন সকাল ৭টা ২ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

তবে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও ইসলামি শরিয়ত অনুযায়ী চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে মাস গণনা করা হয়। সে কারণে চাঁদ দেখার বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ, এমটিআই

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে রিট দায়েরের অভিযোগ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে রিট দায়েরের অভিযোগ

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবী

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবী নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থার

সালমান রুশদির ওপর হামলার ঘটনায় হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

সালমান রুশদির ওপর হামলার ঘটনায় হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, অর্ধলক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, অর্ধলক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের হাতে লেখা স্বাক্ষর বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের হাতে লেখা স্বাক্ষর বাধ্যতামূলক করল স্বাস্থ্য অধিদপ্তর

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৩১ ডিসেম্বর, ২০২৪)

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেলেন ২৯১ আরোহী

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেলেন ২৯১ আরোহী

ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়

ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশ ও সুদানসহ দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ইতালিতে সমকামীদের র‍্যালিতে ইসরায়েলিদের ওপর হামলা ও তোপের মুখে পড়ার অভিযোগ

ইতালিতে সমকামীদের র‍্যালিতে ইসরায়েলিদের ওপর হামলা ও তোপের মুখে পড়ার অভিযোগ