মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ১১:৫৫

মালদ্বীপে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ, শিক্ষাক্ষেত্রে প্রশংসা ফার্স্ট লেডির

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
মালদ্বীপে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ, শিক্ষাক্ষেত্রে প্রশংসা ফার্স্ট লেডির

মালদ্বীপে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ, শিক্ষাক্ষেত্রে প্রশংসা ফার্স্ট লেডির

মালদ্বীপের শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানী হলোমালের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘ভারা এক্সপো ২০২৫’। এবারের এই বৃহৎ জাতীয় প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম

এক্সপোটির উদ্বোধন করেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। উদ্বোধনের পর তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নেওয়া উদ্যোগ ও অগ্রগতির প্রশংসা করেন।

এক্সপোর শিক্ষা জোনে প্রদর্শিত হয় সাতটি প্রধান শিক্ষাক্ষেত্র—পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি ও গবেষণার সুযোগ দিচ্ছে, যা মালদ্বীপের শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশি সন্তানদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

স্টল পরিদর্শনের সময় বাংলাদেশের হাইকমিশনার ড. নজমুল ইসলাম ফার্স্ট লেডিকে ‘দি আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক শিল্পগ্রন্থ উপহার দেন।

‘ভারা এক্সপো ২০২৫’ মালদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত একটি বৃহৎ প্রদর্শনী, যা মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এক্সপোতে প্রদর্শিত হচ্ছে এক হাজারটিরও বেশি চাকরির সুযোগ এবং পাঁচশটিরও বেশি শিক্ষা কোর্স। এছাড়া নতুন চালু হওয়া হায়ার এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন ও আবেদন করতে পারছে।

হাইকমিশনার ড. নজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মালদ্বীপের জাতীয় উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিন দিনব্যাপী এ এক্সপোর শিক্ষা জোনে অংশ নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ। আগামী শনিবার (৮ নভেম্বর) এক্সপোটির সমাপনী দিন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি