শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৪২

মার্কিন অভিবাসী ভিসা বাতিল ইস্যুতে সরকারের কর্মকৌশল আসছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
মার্কিন অভিবাসী ভিসা বাতিল ইস্যুতে সরকারের কর্মকৌশল আসছে

মার্কিন অভিবাসী ভিসা বাতিল ইস্যুতে সরকারের কর্মকৌশল আসছে

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বাতিল সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার বিষয়ে সরকার একটি সুস্পষ্ট কর্মকৌশল নির্ধারণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে বোঝানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অভিবাসী ভিসা বাতিলের ঘোষণা সম্প্রতি এসেছে। বিষয়টি নতুন হওয়ায় এখনো বিস্তারিতভাবে পর্যালোচনার সুযোগ হয়নি। সরকার সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নিয়ে এ বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভিসা বন্ডিং ইস্যু ও অভিবাসী ভিসার ক্ষেত্রে ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নেওয়া সিদ্ধান্ত নয়। সাধারণত যেসব দেশ থেকে বেশি সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন করে, পরে রাজনৈতিক আশ্রয় চায় বা সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে— সেসব দেশের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, এটি যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তে বাংলাদেশের জন্য কোথায় কী ধরনের অসুবিধা সৃষ্টি হতে পারে এবং সে ক্ষেত্রে করণীয় কী— তা সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। তিনি জানান, সিদ্ধান্তটি সরকার গতকালই জানতে পেরেছে এবং এখন সংশ্লিষ্ট মহলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

এআই প্রযুক্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে কর্মসংস্থান

এআই প্রযুক্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে কর্মসংস্থান

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে (৫ ডিসেম্বর, ২০২৪)

শান্তির পথে ইউক্রেন! লন্ডনে সমর্থন পেল জেলেনস্কি, ট্রাম্পের সাথে চুক্তিতে রাজি (1)

শান্তির পথে ইউক্রেন? লন্ডনে সমর্থন পেল জেলেনস্কি, ট্রাম্পের সাথে চুক্তিতে রাজি

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করল সৌদি আরব

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করল সৌদি আরব

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৫ জানুয়ারি, ২০২৬)

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে ‘মিথ্যা’ ও ‘অসত্য’ নিয়ে বাদানুবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে ‘মিথ্যা’ ও ‘অসত্য’ নিয়ে বাদানুবাদ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশ বদলে যাবে ড. ইউনূস

গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশ বদলে যাবে ড. ইউনূস