মায়ামীতে এশিয়ান ফুড ফেয়ারে প্রথমবারের মতো পারফর্ম করবেন জায়েদ খান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামীতে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দুদিনব্যাপী বসতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর জমকালো আয়োজন। এই আন্তর্জাতিক সাংস্কৃতিক মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। এই খবর প্রকাশের পর থেকেই মার্কিন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ও শীর্ষ তারকা শিল্পীদের অংশগ্রহণে এই বিশাল সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জায়েদ খান। অনুষ্ঠানটিতে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় ও সুপারহিট গানের সাথে নাচ ও পরিবেশনায় দর্শক মাতাবেন তিনি। সুদূর প্রবাসে প্রিয় তারকাকে সরাসরি দেখতে এবং তাঁর পরিবেশনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসীরা।
মন্তব্য করুন



















