বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৫৮

মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৭, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে

মানব পাচার প্রতিরোধে নতুন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার এই কথা জানান এবং অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়েছে যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান প্রণয়ন করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে। নতুন অধ্যাদেশটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত