বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:২১

মানবপাচার ও চোরাচালান রূখে দিতে একজোট বাংলাদেশ ও মালয়েশিয়া

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
মানবপাচার ও চোরাচালান রূখে দিতে একজোট বাংলাদেশ ও মালয়েশিয়া

মানবপাচার ও চোরাচালান রূখে দিতে একজোট বাংলাদেশ ও মালয়েশিয়া

মালয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির সরকারের মানবপাচার দমন সংক্রান্ত দপ্তর ‘এটিপসম’-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। গত ১৬ জুলাই অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন এটিপসম-এর পরিচালক আসানী বিন লাদজানি।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সকল স্তরে যৌথ সহযোগিতা বাড়ানো নিয়ে গঠনমূলক আলোচনা হয়। অপরাধ দমনের পাশাপাশি পাচারের শিকার ভিকটিম, বিশেষ করে নারীদের দ্রুত উদ্ধার, নিরাপদ আশ্রয় প্রদান এবং নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষই গুরুত্ব আরোপ করেছে।

এছাড়া, আইনি প্রক্রিয়া কঠোর ও জোরদার করার মাধ্যমে এসব অপরাধের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার লক্ষ্যে উভয় দেশ একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সংক্রান্ত অপরাধ দমনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে।

সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্মিলিত সহযোগিতার দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে। উক্ত বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলে শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা হস্তান্তর চূড়ান্ত, নতুন যুগে প্রবেশ

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা হস্তান্তর চূড়ান্ত, নতুন যুগে প্রবেশ

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১২ জুলাই, ২০২৬)

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

এসিআই মোটরস লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে বিশাল নিয়োগ সুযোগ

এসিআই মোটরস লিমিটেডে কমপ্লায়েন্স অফিসার পদে নিয়োগ

কলকাতায় এ আর রহমানের কনসার্ট স্থগিত, নতুন তারিখ ১১ এপ্রিল

কলকাতায় এ আর রহমানের কনসার্ট স্থগিত, নতুন তারিখ ১১ এপ্রিল

শেয়ারবাজারের ৯ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা, নো ডিভিডেন্ড ৭টিতে

শেয়ারবাজারের ৯ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা, নো ডিভিডেন্ড ৭টিতে

সংসদে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ও উত্তপ্ত আলোচনা

সংসদে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ও উত্তপ্ত আলোচনা

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চয়তায়, তবে আশাবাদী বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চয়তায়, তবে আশাবাদী বিসিবি

ওবিসিটি বাড়লে বাড়ছে এমএএসএলডি, নীরবে ছড়াচ্ছে লিভারের ঝুঁকি

ওবিসিটি বাড়লে বাড়ছে এমএএসএলডি, নীরবে ছড়াচ্ছে লিভারের ঝুঁকি