শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৪০

মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

মাত্র ৫০০ টাকা থেকে ১৯৫ কোটি! কপিল শর্মার রূপকথার মতো সাফল্য

একসময় মাত্র ৫০০ টাকার পারিশ্রমিকে কর্মজীবন শুরু করেছিলেন কপিল শর্মা। আজ তিনি ভারতের অন্যতম সফল কৌতুকশিল্পী, যিনি উপার্জনের দিক থেকে অনেক বলিউড তারকাকেও টেক্কা দেন। সিনেমার বড় পর্দায় তেমন একটা দেখা যায় না, ইংরেজিতেও দখল কম—তবুও ‘কমেডি’কে মূলধন করে তিনি পৌঁছে গেছেন কোটি টাকার ঘরে।

পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল প্রথমে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। তবে ভাগ্য তাকে গায়কের পরিবর্তে গড়ে তুলেছে এক সফল কৌতুক অভিনেতা হিসেবে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে তিনি ভারতের কমেডি জগতের চেহারা বদলে দিয়েছেন।

বর্তমানে তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ শুধু টিভিতেই নয়, ওটিটিতেও সমান জনপ্রিয়। এই শো ইতোমধ্যে তৃতীয় সিজনে পৌঁছেছে। প্রতি সিজনে ১৩টি এপিসোড করে, আর প্রতিটি পর্বের জন্য তিনি পেয়েছেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। অর্থাৎ, শুধু এই অনুষ্ঠান থেকেই তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৯৫ কোটি টাকা!

২১ জুন থেকে সম্প্রচার শুরু হওয়া তৃতীয় সিজনেও তিনি একই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন।

এক দশকের বেশি সময় ধরে বিনোদনের জগতে রাজত্ব করে চলেছেন কপিল শর্মা। শুধু মঞ্চে নয়, বাস্তব জীবনেও তার হাস্যরস ও উপস্থিত বুদ্ধি তাকে এনে দিয়েছে অগণিত দর্শকের ভালোবাসা এবং বিনোদনের রাজপাটে একচেটিয়া অবস্থান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৮ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৯ জুন, ২০২৬)

পাঠ্যবইতে উঠে এল জুলাই ‘শহীদদের বীরত্ব’, একই অধ্যায়ে মুজিব-জিয়া

পাঠ্যবইতে উঠে এল জুলাই ‘শহীদদের বীরত্ব’, একই অধ্যায়ে মুজিব-জিয়া

সিরিয়ায় ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা বাংলাদেশের

চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি বগিতে অগ্নিকাণ্ড ও অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী

চলন্ত রাজধানী এক্সপ্রেসের এসি বগিতে অগ্নিকাণ্ড ও অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী

১৪ আগস্ট শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা

১৪ আগস্ট শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আবারো কম্পন, পাঁচ দিনের মধ্যে পঞ্চম ভূমিকম্প

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ইরান বাইরের শক্তির হুমকি নীরবে সহ্য করবে না, সতর্ক করেছে সামরিক প্রধান

ইরান বাইরের শক্তির হুমকি নীরবে সহ্য করবে না, সতর্ক করেছে সামরিক প্রধান

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রোটিনের উৎস হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ফল

প্রোটিনের উৎস হিসেবে কিছু গুরুত্বপূর্ণ ফল

আইসিবি ইসলামিক ব্যাংকে প্রোকিউরমেন্ট অফিসার নিয়োগ

আইসিবি ইসলামিক ব্যাংকে প্রোকিউরমেন্ট অফিসার নিয়োগ