মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ১১:৪৭

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে দ্বিতীয় দিনে ১২২ প্রার্থীর আপিল আবেদন

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে দ্বিতীয় দিনে ১২২ প্রার্থীর আপিল আবেদন

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে দ্বিতীয় দিনে ১২২ প্রার্থীর আপিল আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি। এর মধ্যে প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছিল, যার অধিকাংশ ছিল প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে নির্বাচনের চূড়ান্ত পর্যায়। আগামী ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে এবং ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত