বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৮

মনির খানের যে গানটি আসলে তাঁর জীবনেরই বাস্তব গল্প

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৪, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
মনির খানের যে গানটি আসলে তাঁর জীবনেরই বাস্তব গল্প

মনির খানের যে গানটি আসলে তাঁর জীবনেরই বাস্তব গল্প

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের কালজয়ী গান ‘বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে’। ভক্তদের কাছে বিশেষ কদরের এই গানটিতে বাবার প্রতি সন্তানের আবেগ ও শ্রদ্ধার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন, এটি কেবল একটি গান নয়, বরং তাঁর নিজের জীবনেরই এক বাস্তব গল্প।

ছোটবেলা থেকেই গানের গলা ভালো থাকায় বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হতেন মনির খান। তা দেখে তাঁর শিক্ষক বাবা এসএসসি পরীক্ষার পর তাঁকে একটি হারমোনিয়াম কিনে দেন। কিন্তু তাঁদের বাড়ির পাশেই মসজিদ থাকায় এবং এলাকায় গানের চর্চার বিরোধিতায় স্থানীয়রা নানা বাধা সৃষ্টি করে। একপর্যায়ে গান গাওয়ার অপরাধে তাঁর নামে সাত-আটটি মামলা পর্যন্ত করা হয় এবং তাঁকে পালিয়ে বেড়াতে হয়।

একবার এলাকার কিছু মানুষ তাঁর বাড়িতে হামলা চালালে তিনি হারমোনিয়ামটি বুকে জড়িয়ে ধরে রাখেন এবং তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর বাবাও আঘাত পান। ভাঙা সেই হারমোনিয়ামটি আজও স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিয়েছেন শিল্পী। এরপর বাবার জমানো ৪০ হাজার টাকা নিয়ে তিনি ঢাকায় এসে গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের শরণাপন্ন হন, যিনি তাঁকে গড়ে তোলার দায়িত্ব নেন।

পরবর্তীতে মিল্টন খন্দকারের কথা ও সুরে মনির খানের কণ্ঠে গানটি রেকর্ড হয়। সেই ক্যাসেট বাড়িতে নিয়ে বাবাকে শোনালে তিনি অবাক হন এবং গর্বে আনন্দ অশ্রু ঝরান। গত বছরের জানুয়ারিতে মারা যাওয়া তাঁর বাবা মাহবুব আলী খানের আদর্শ ও দিকনির্দেশনা মেনেই আজও পথ চলছেন এই জনপ্রিয় শিল্পী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেওয়ার আলটিমেটাম ইরানের

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেওয়ার আলটিমেটাম ইরানের

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন ঘিরে উৎসবে মেতেছেন প্রবাসীরা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন ঘিরে উৎসবে মেতেছেন প্রবাসীরা

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

মার্কিনিরা আলোচনায় ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ঘালিবাফের

মার্কিনিরা আলোচনায় ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ঘালিবাফের

আজকের আবহাওয়া (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৩ মার্চ, ২০২৬)

গাজা সিটিতে ইসরায়েলি হামলা: বহুতল ভবন ধ্বংস, নিহত অন্তত ৬৫

গাজা সিটিতে ইসরায়েলি হামলা: বহুতল ভবন ধ্বংস, নিহত অন্তত ৬৫

ইউক্রেনকে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতির শর্ত হিসেবে নির্বাচন চায় রাশিয়া

ইউক্রেনকে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতির শর্ত হিসেবে নির্বাচন চায় রাশিয়া

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১০ নভেম্বর, ২০২৫)