রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৭

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়েছে

প্রতিবেদক
staffreporter
মার্চ ২২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়েছে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়িয়েছে

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি তেলের দাম পঁচিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। গত দুই সপ্তাহের মধ্যে দেশটিতে শনিবার দ্বিতীয় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম তিনশত সতেরো রুপি থেকে বাড়িয়ে তিনশত আটানব্বই রুপি করা হয়েছে এবং গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম লিটারপ্রতি সাতানব্বই রুপি বাড়িয়ে তিনশত আটিশি রুপি করা হয়েছে।

গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম আট শতাংশ বৃদ্ধি এবং ব্যবহার সীমিত করার লক্ষ্যে রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয়। সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির মাধ্যমে তারা জ্বালানির ব্যবহার পনেরো থেকে বিশ শতাংশ কমানোর আশা করছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য দেশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে এবং এই যুদ্ধে দ্বীপরাষ্ট্রটির জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

গত বুধবার থেকে সাপ্তাহে চার দিন কর্মদিবসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট এবং একই সাথে সম্ভব হলে নিয়োগকর্তাদের ঘরে বসে কাজের ব্যবস্থা চালু করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় বিশ শতাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয় মার্কিন ও ইসরায়েলি যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান সেটি কার্যত বন্ধ করে দিয়েছে এবং এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।

শ্রীলঙ্কা প্রয়োজনীয় সব তেল আমদানি করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও কিনে থাকে। দেশটি সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য কেনে এবং ইরানের সহায়তায় নির্মিত দেশটির জ্বালানি পরিশোধনাগারের অপরিশোধিত সব তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। লঙ্কান সরকার সতর্ক করে বলেছে যে মধ্যপ্রাচ্যের চলমান লড়াই এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ দুই হাজার বাইশ সালের অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণে দেশটির প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ জানুয়ারি, ২০২৫)

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো তথ্য নেই

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো তথ্য নেই

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি মাস্কের

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি মাস্কের

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা, জুলাই ঐক্যের দাবি ভারতের অ্যাজেন্ডা চলছে

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা, জুলাই ঐক্যের দাবি ভারতের অ্যাজেন্ডা চলছে

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ৩০ জুন, ২০২৫

ভারতে যমুনা নদীর পানি বৃদ্ধি, তাজমহলের দেয়াল পর্যন্ত জল:

ভারতে যমুনা নদীর পানি বৃদ্ধি, তাজমহলের দেয়াল পর্যন্ত জল:

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৫ সেপ্টেম্বর, ২০২৫)

বাংলাদেশ–ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন শিগগির

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রার্থীদের সুবিধার্থে আজও ব্যাংক খোলা

প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক আদায় বন্ধ করছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক আদায় বন্ধ করছে যুক্তরাষ্ট্র