ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অধ্যাপক ইউনূস
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এখনো ভাষণের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে তিনি আশা করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন



















