শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:০৫

ভেজানো কাঠবাদাম খেলে কী হয়?

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ

ভেজানো কাঠবাদাম খেলে কী হয়?

ভেজানো কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি শরীরের পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। এতে প্রোটিন, ভোজ্য আঁশ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ও ভিটামিন ই থাকে, যা শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

ভেজানো কাঠবাদাম সহজে হজম হয় এবং এতে থাকা এনজাইম ইনহিবিটর ভেঙে যাওয়ার ফলে পুষ্টি শরীরে ভালোভাবে শোষিত হয়। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং আলঝেইমার প্রতিরোধে কার্যকর। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় ক্ষুধা দূরে রেখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

ভেজানো কাঠবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমিয়ে রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি রোধ করে ত্বক উজ্জ্বল রাখতে সহায়ক।

এছাড়া কাঠবাদামের ক্যালোরি ও ম্যাগনেসিয়াম শরীরে শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

সঠিক পদ্ধতিতে এটি খাওয়ার জন্য রাতে ৬-৮টি কাঠবাদাম পানিতে ভিজিয়ে সকালে খোসা ছাড়িয়ে খাওয়া উচিত। নিয়মিত ভেজানো কাঠবাদাম খাওয়া শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী, তবে অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে পারে, তাই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৫ জানুয়ারি, ২০২৬)

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ

সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী, মুক্তি পেতে যাচ্ছে সিরিজ ‘ফেউ’

সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী, মুক্তি পেতে যাচ্ছে সিরিজ ‘ফেউ’

রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ সেপ্টেম্বর, ২০২৫)

আজকের আবহাওয়া (৭ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১৭ ডিসেম্বর, ২০২৫)

ফোবানার ৪০তম কনভেনশন সেপ্টেম্বরে অরল্যান্ডোতে

ফোবানার ৪০তম কনভেনশন সেপ্টেম্বরে অরল্যান্ডোতে

মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে: নতুন গবেষণার তথ্য

মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে: নতুন গবেষণার তথ্য

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ

ট্রাম্পের প্রশংসায় রাশিয়ার ল্যাভরভ

ট্রাম্পের প্রশংসায় রাশিয়ার ল্যাভরভ