রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ৩:৪৮

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করলেন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়েন। তিনি শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান।

সফরের সময় ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা হয়। বৈঠকে বাণিজ্য, সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পৃথকভাবে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে দেখা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি