শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:১৪

ভারত সরকারের আপত্তিতে ওটিটি থেকে সরানো হলো ‘সতলুজ’, মাত্র ১ রুপিতে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
ভারত সরকারের আপত্তিতে ওটিটি থেকে সরানো হলো 'সতলুজ', মাত্র ১ রুপিতে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ

ভারত সরকারের আপত্তিতে ওটিটি থেকে সরানো হলো ‘সতলুজ’, মাত্র ১ রুপিতে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ

তিন বছরের বেশি সময় ধরে নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে গত ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছিল হানি ত্রেহানের সিনেমা ‘সতলুজ’। তবে মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত সরকারের চরম বিরোধিতার জেরে প্ল্যাটফর্মটি থেকে ছবিটি নামিয়ে ফেলতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পাঞ্জাবে সশস্ত্র আন্দোলনের সময় কথিত ভুয়া বন্দুকযুদ্ধ ও অবৈধ গণদাহের বিরুদ্ধে মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার ঐতিহাসিক লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।

এই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন পাইরেটেড কপির মাধ্যমে দর্শকরা ছবিটি দেখছেন এবং এটি নিয়ে নতুন করে চর্চায় মেতে উঠেছেন। এরই মধ্যে ছবির নির্মাতা হানি ত্রেহান এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। পাঞ্জাবের অন্যতম সফল ও বড় তারকা দিলজিৎ দোসাঞ্জ এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র জসওয়ান্ত সিং খালরার ভূমিকায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ রুপি।

পরিচালক জানান, দিলজিৎ মনে করেছিলেন জসওয়ান্ত সিং খালরার মতো একজন মহান ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার বিপরীতে পারিশ্রমিক নেওয়া হবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। চুক্তির আনুষ্ঠানিকতা বজায় রাখতেই তিনি প্রতীকী হিসেবে মাত্র ১ রুপি গ্রহণ করেন। অভিনেতা দিলজিৎ নিজেও আগে থেকে জানতেন যে ভারত সরকার ছবিটি ওটিটি থেকে সরিয়ে ফেলবে, তাই তিনি দর্শকদের প্রয়োজনে পাইরেটেড সংস্করণে হলেও সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ছবিটির প্রাথমিক নাম ছিল ‘পাঞ্জাব ৯৫’ এবং ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি) এতে ১২৭টি দৃশ্য কাটার নির্দেশ দিলে নাম পরিবর্তন করতে বাধ্য হন নির্মাতা। ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। বর্তমানে জি-ফাইভ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার কারণে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঈদুল আহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৪ জুন, ২০২৫)

পিলখানা হত্যা: পলাতকদের ‘প্রয়োজনে’ বিদেশেই জিজ্ঞাসাবাদ

পিলখানা হত্যা: পলাতকদের ‘প্রয়োজনে’ বিদেশেই জিজ্ঞাসাবাদ

টানা ১০ বার জয়ের রেকর্ড গড়ে বিরোধী দলীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়

টানা ১০ বার জয়ের রেকর্ড গড়ে বিরোধী দলীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়

সিপিবির জাতীয় সমাবেশ: জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ব্যর্থতার অভিযোগ

সিপিবির জাতীয় সমাবেশ: জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ব্যর্থতার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি (২০ ডিসেম্বর, ২০২৪)

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল চেন্নাই, চোটের কারণে মাঠের বাইরে ধোনি

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল চেন্নাই, চোটের কারণে মাঠের বাইরে ধোনি

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কায় হাজিদের ভিড় ও কেনাকাটার তুঙ্গ

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কায় হাজিদের ভিড় ও কেনাকাটার তুঙ্গ

বিমান বিধ্বস্তে দগ্ধ অন্তত ২৫ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি, বেশিরভাগই শিক্ষার্থী

বিমান বিধ্বস্তে দগ্ধ অন্তত ২৫ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি, বেশিরভাগই শিক্ষার্থী

পুলিশের নতুন লোগো চূড়ান্ত, বাদ পড়েছে নৌকা

পুলিশের নতুন লোগো চূড়ান্ত, বাদ পড়েছে নৌকা