রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| সকাল ৬:১৭

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

প্রতিবেদক
staffreporter
মে ৮, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করলেন আইজিপি

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্কবার্তা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আইজিপি কাপ-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছয়টি ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। পুরুষ বিভাগে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার এবং নারী বিভাগে একই খেতাব পান কনস্টেবল রুনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম এবং সভাপতিত্ব করেন পিবিআই-এর অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। অংশগ্রহণ করেন পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের শ্যুটার ও কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সাথে বাংলাদেশের ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি সীমান্তবর্তী জেলা রয়েছে। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার কারণে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপারদের পূর্ব থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

ক্ষমতায় গেলে পরমাণু কর্মসূচি বন্ধ ও ইসরায়েলকে স্বীকৃতির ঘোষণা রেজা পাহলভির

যুক্তরাষ্ট্রের অভিযোগ: “ভারত এখনো শতভাগ মিত্র হতে পারেনি”— বললেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের অভিযোগ: “ভারত এখনো শতভাগ মিত্র হতে পারেনি”— বললেন মার্কো রুবিও

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা: কী চমক অপেক্ষা করছে?

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৮ নভেম্বর, ২০২৫)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪ জেলার নতুন পুলিশ সুপার চূড়ান্ত

ডাকসু নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব ও সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনা

আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৭ এপ্রিল, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ এপ্রিল, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১১ জানুয়ারি, ২০২৫)

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি, স্থিতিশীলতা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন আমির

জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি, স্থিতিশীলতা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন আমির