শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৪:০৩

ভারতে যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা গ্রুপ

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৩১, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
ভারতে যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা গ্রুপ

ভারতে যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা গ্রুপ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত বিখ্যাত ‘জ্যাভলিন’ ক্ষেপণাস্ত্র ভারতে তৈরির উদ্যোগ নিয়েছে টাটা গ্রুপ অব ইন্ডাস্ট্রি। আজ সোমবার টাটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের (টিএএসএল) সঙ্গে সমরাস্ত্র উৎপাদনকারী বিখ্যাত দুই মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রাইথিয়নের অংশীদারী জোট ‘জ্যাভেলিন জয়েন্ট ভেঞ্চার’ (জেজেভি)-এর একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নতুন এই চুক্তির অধীনে ভারতে সম্পূর্ণ সংযোজিত জ্যাভলিন ক্ষেপণাস্ত্র (এইউআর) ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির একটি আধুনিক কারখানা স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ভারতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সক্ষমতা ও দক্ষতা পর্যালোচনার পর টিএএসএল-কে তাদের প্রধান অংশীদার হিসেবে বেছে নেয় জেজেভি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষাবাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও ২৫টি লঞ্চার কেনার জন্য একটি আলাদা চুক্তি করে। তবে ভারতীয় কর্মকর্তারা জানান, তাদের ক্রয়ের চুক্তির সঙ্গে টাটা ও জেজেভির এই যৌথ উৎপাদনের সরাসরি কোনো সম্পর্ক নেই।

জ্যাভলিন হলো কাঁধে বহনযোগ্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ প্রযুক্তিতে কাজ করায় নিক্ষেপের পর আলাদা নির্দেশনার প্রয়োজন পড়ে না। মার্কিন বাহিনীর অন্যতম প্রধান এই সমরাস্ত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয় এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী এটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত