শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:৩০

ভারতে ‘এনার্জি ড্রিংক’ তকমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সরকার

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
ভারতে ‘এনার্জি ড্রিংক’ তকমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সরকার

ভারতে ‘এনার্জি ড্রিংক’ তকমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সরকার

ভারতে ‘এনার্জি ড্রিংক’ নামে বিক্রি হওয়া উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় প্রস্তুতকারকদের এই তকমা ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ভারতের দ্রুতবর্ধনশীল এই বাজারে বিশ্বখ্যাত কোম্পানিগুলোর লবিং ও বাধার চেষ্টা প্রত্যাখ্যান করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পেপসি, রেড বুল, মনস্টার এবং রিলায়েন্সের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্য থেকে ‘এনার্জি ড্রিংক’ বিবরণী বা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণামূলক লেবেল তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার মতে, এসব পানীয়তে মাত্রাতিরিক্ত ক্যাফেইন, চিনি ও টরিন থাকে যা শরীর ও মন তাৎক্ষণিক চাঙ্গা করার চটকদার দাবি করলেও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সিদ্ধান্তের ফলে ব্র্যান্ডগুলোর বিক্রি ও সুনাম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে কোম্পানিগুলো আশঙ্কা প্রকাশ করলেও সরকার তাদের ব্যবসায়িক যুক্তিসমূহ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তবে লেবেল পরিবর্তনের এই নতুন নিয়ম বাস্তবায়নে কোম্পানিগুলোকে ৯০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

একইসঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকেও পণ্যগুলোকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচার না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই রাজস্থানে অভিযান চালিয়ে হাজার হাজার বোতল স্টিং, ক্যাম্পা ও রেড বুল জব্দ করেছে কর্তৃপক্ষ। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে এই ক্ষতিকর পানীয়র বাজার প্রতি বছর ১০০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল এবং ২০২৮ সালের মধ্যে এর আকার ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি