মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৯:১৫

ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রামের পরামর্শ শোয়েব আখতারের

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রামের পরামর্শ শোয়েব আখতারের

ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রামের পরামর্শ শোয়েব আখতারের

এশিয়া কাপের সুপার ফোরে আজ (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে টাইগারদের। এই প্রেক্ষাপটে মূল খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানসহ প্রধান ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

শোয়েবের মতে, ভারতের বিপক্ষে খাতা-কলমের হিসেবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে। তাই গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ক্রিকেটারদের সতেজ রাখতে ভারত ম্যাচে বিশ্রাম প্রয়োজন। তিনি বলেন, “অবশ্যই তাদের (বাংলাদেশের) মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। কারণ পাকিস্তানের বিপক্ষে ওরা খুব ক্লান্ত হয়ে যাবে। পাকিস্তানের সাথে তো অবশ্যই কিছুটা হলেও সুযোগ আছে।”

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সকে ইতিবাচকভাবে দেখছেন মিসবাহ উল হক। তিনি মনে করেন, সেই জয়ের আত্মবিশ্বাস ভারত ম্যাচেও কাজে লাগতে পারে। মিসবাহ বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচটা কঠিন। তবে শেষ ম্যাচে বাংলাদেশের খেলা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। দেখতে চাই ভারতের বিপক্ষে ওরা কীভাবে লড়ে।”

পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিকও মনে করেন, ভালো উইকেট পেলে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে বাংলাদেশ। আর বাজিদ খান মনে করছেন, ভারতের বিপক্ষে কাদের খেলানো হবে, সেটিই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য। তার ভাষায়, “বাংলাদেশের ম্যানেজমেন্টের জন্য এটা একটা পরীক্ষা। ওরা কি ভারতের বিপক্ষে তিন পেসার খেলাবে? কিন্তু পরের দিনই পাকিস্তান ম্যাচ… আজ হারলে পরের ম্যাচ তো সেমিফাইনাল হয়ে যাবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে আটকেপড়া বাংলা জাহাজের ২৮ নাবিক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

ছবির জন্য মোবাইল নয়, এবার কব্জির ঘড়িতেই ক্যামেরা আনছে মেটা!

ছবির জন্য মোবাইল নয়, এবার কব্জির ঘড়িতেই ক্যামেরা আনছে মেটা!

ইসরায়েল কাতারে হামলা দেবে না: ট্রাম্পের বক্তব্য

ইসরায়েল কাতারে হামলা দেবে না: ট্রাম্পের বক্তব্য

শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামির ভিডিওবার্তা যাচাই করছে ডিএমপি

শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামির ভিডিওবার্তা যাচাই করছে ডিএমপি

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (৮ নভেম্বর, ২০২৫)

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে

যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২০০ কার্গো হেলপার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ