বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩৮

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে বিসিবি-র বিকল্প প্রস্তাব

প্রতিবেদক
staffreporter
জুলাই ২৭, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে বিসিবি-র বিকল্প প্রস্তাব

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা কাটাতে বিসিবি-র বিকল্প প্রস্তাব

ভারতের বাংলাদেশ সফর ঘিরে এখনো অনিশ্চয়তার মেঘ কাটেনি। দেশটির সরকারের চূড়ান্ত অনুমোদন না মিললে পুনরায় ভেস্তে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের এই সফরটি। তবে ভারতীয় ক্রিকেট দলকে দেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, সফরটি বাঁচিয়ে রাখতে প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের বদলে এক ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভার ফাঁকে বিসিবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর সফরটি পিছিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১৩ মাস পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নতুন সময়সূচি নির্ধারণ করা হলেও এখনো ভারতীয় সরকারের সবুজ সংকেত মেলেনি।

যদি ভারত শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে সম্মতি জানায়, তবে ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুকে প্রাধান্য দিয়ে ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিবি। ভারতীয় বোর্ডের কাছে পাঠানো প্রস্তাবে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে পৃথকভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা যেতে পারে। এমনকি বিসিবি প্রয়োজনে এক ভেন্যুতে সম্পূর্ণ সিরিজ আয়োজন করতেও রাজি আছে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সে সিরিজটি স্থগিত বা বাতিল হতে পারে। কারণ আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে সাদা বলের সিরিজ সম্পন্ন করেই ভারতীয় দল পরবর্তী এশিয়ান গেমসের প্রস্তুতিতে মনোযোগ দেবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ভারত-বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান মুসলিম লীগ-এন নেতার কড়া হুঁশিয়ারি

ভারত-বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তান মুসলিম লীগ-এন নেতার কড়া হুঁশিয়ারি

আজকের আবহাওয়া (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৩০ সেপ্টেম্বর,২০২৫)

আজকের খেলা: ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

মৃদু শৈত্যপ্রবাহ ১৩ জেলায়, তীব্র শীত আরো ৩-৪ দিন থাকবে

মৃদু শৈত্যপ্রবাহ ১৩ জেলায়, তীব্র শীত আরো ৩-৪ দিন থাকবে

অপসারণের গুঞ্জনে হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর

অপসারণের গুঞ্জনে হঠাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন গভর্নর আহসান এইচ মনসুর

মাদুরো অপহরণের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ দেলসি রদ্রিগুয়েজের

মাদুরো অপহরণের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ দেলসি রদ্রিগুয়েজের

কনটেন্ট নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি সুবিধা আনছে ওপেনএআইয়ের সোরা

কনটেন্ট নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি সুবিধা আনছে ওপেনএআইয়ের সোরা

আজকের আবহাওয়া (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৬ ফেব্রুয়ারি, ২০২৬)

ক্র্যাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ডিএমপি কমিশনারের বক্তব্য

ক্র্যাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ডিএমপি কমিশনারের বক্তব্য

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর দাফন সম্পন্ন

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর দাফন সম্পন্ন