রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৪২

ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৩০, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন

ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের পর্যটন শহর তিয়ানজিনে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন, যা শেষ হবে ১ সেপ্টেম্বর। সম্মেলন শেষে তিয়ানজিনেই মোদি-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউরি উশাকভ বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া ডিসেম্বরে পুতিন ভারত সফর করবেন। সেই সফরের প্রাক্কালে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।”

প্রসঙ্গত, গত মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত থামানোর ক্ষেত্রে অবদান স্বীকার না করা এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি শুল্ক পৌঁছে ৫০ শতাংশে। নতুন শুল্ক আরোপের পর নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়েছে। তবে শুল্ক প্রত্যাহার বা এ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে এখনও কোনো অনুরোধ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে বর্ধিত শুল্ক কার্যকর হয়েছে। শুল্ক কার্যকর হওয়ার আগে ট্রাম্প মোদিকে এক দিনে চারবার ফোন করেছিলেন, কিন্তু মোদি ফোন ধরেননি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি