বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১২:৫৯

ভারতের আসামে ৫১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৭, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
ভারতের আসামে ৫১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার

ভারতের আসামে ৫১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী শর্মা জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তারকৃত ২১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত রাখবে।

রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এর মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিলেন। শর্মা এক্সে বলেন, এই অনুপ্রবেশকারীরা জনসংখ্যার কাঠামো পরিবর্তন করছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে; তাই তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।

রাজ্য পুলিশের কর্মকর্তা জানান, শ্রীভূমিতে নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে সীমান্তের কাছে ধরা হয় এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দক্ষিণ সালমারা মানকাচারে ছয় বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পরে তাদেরও ফেরত পাঠানো হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং দুই শিশু (১ ও ৩ বছর বয়সী) ছিলেন। তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন, যা ব্যর্থ হয়।

এই অভিযান ভারতের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি