বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৮

ভয়াবহ বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
ভয়াবহ বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

ভয়াবহ বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ১০ দিন পর এক চীনা নাগরিককে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। গত ৫ সেপ্টেম্বর আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ থেকে লু হাইতাও নামের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ২৬ আগস্ট ভোতিকোশি ও লেহন্দে নদীর একটি প্রাকৃতিক ব্যারিয়ার হ্রদ ভেঙে সৃষ্টি হওয়া বন্যায় কাদা ও পাথরে পথ বন্ধ হয়ে তিনি ভেতরে আটকা পড়েছিলেন।

সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং তিব্বতের গিরং এলাকায় হঠাৎ নেমে আসা এই বন্যায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং কাদা-মাটিতে ঢাকা পড়ে। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাসুয়া জেলা। গত ১১ দিনে রাসুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর সেখানকার বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গপথ প্লাবিত হয়ে বন্ধ হয়ে যায়।

লু হাইতাও হলেন তৃতীয় ব্যক্তি যাকে কোনো সুড়ঙ্গ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হলো। এর আগে আপার ত্রিশুলি থ্রি-এ প্রকল্পের সুড়ঙ্গ থেকেও দুই শ্রমিককে জীবিত উদ্ধার করেছিল নেপাল পুলিশ। উদ্ধারের সময় লু অত্যন্ত ক্লান্ত ছিলেন এবং তাঁর সারা শরীর কাদা-ধুলায় ঢেকে ছিল।

সেনাবাহিনী জানিয়েছে, তাঁর শরীরে বড় ধরনের কোনো বাহ্যিক ক্ষত বা আঘাত পাওয়া না গেলেও টানা ১০ দিন খাদ্য ও পানির অভাব এবং প্রবল ঠান্ডার কারণে তিনি মৃদু হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। বর্তমানে নেপাল সেনাবাহিনীর একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইসরায়েলের সঙ্গে সংঘাতে ভারতের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ভারতের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করল ইরান

ইরান যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য

ইরান যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য

“সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন নেই”—অভিনেত্রীকেই কেন জীবনসঙ্গী করতে চেয়েছিলেন রণবীর

“সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন নেই”—অভিনেত্রীকেই কেন জীবনসঙ্গী করতে চেয়েছিলেন রণবীর

মারিয়া করিনা মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

মারিয়া করিনা মাচাদোকে অভিনন্দন জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান

নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান

ওজন কমাতে ভাত পুরোপুরি ছাড়ার প্রয়োজন নেই

ওজন কমাতে ভাত পুরোপুরি ছাড়ার প্রয়োজন নেই

লাহোরে ভারতীয় বিস্ফোরক-বোঝাই ড্রোন ভূপাতিত, আঞ্চলিক উত্তেজনা চরমে

লাহোরে ভারতীয় বিস্ফোরক-বোঝাই ড্রোন ভূপাতিত, আঞ্চলিক উত্তেজনা চরমে

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৭ জানুয়ারি, ২০২৫)

এনসিপি

নির্বাচনি ঐক্যে এনসিপির ২৭ আসনে প্রার্থী ঘোষণা, বাকি তিনটি শিগগির চূড়ান্ত