ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির এইচআর ফিল্ড অপারেশনস, এইচআরডি ও এইচসিএমপি বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নেওয়া হবে। ৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ১৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
ব্র্যাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি একটি বেসরকারি চাকরি এবং পদের সংখ্যা নির্ধারিত নয়। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এনজিও বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।
চাকরিটি চুক্তিভিত্তিক এবং অফিসেই কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল হবে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া অঞ্চল। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি থাকছে মোবাইল বিল, সাপ্তাহিক দু’দিন ছুটি, উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা এবং পিতৃত্ব–মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুবিধা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন অফিশিয়াল নোটিশে দেওয়া লিংকের মাধ্যমে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।


















