শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৫

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

সাবেক সিটি মিনিস্টার টিউলিপের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে কয়েকজন ব্রিটিশ আইনজীবী বলছেন, এটি একটি ‘পরিকল্পিত এবং অন্যায়’ মামলা। এই আইনজীবীদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি। তারা বাংলাদেশে রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে এ ব্যাপারে চিঠি লিখেছেন বলে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে টিউলিপকে তার সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি টিউলিপ স্বৈরাচার শেখ হাসিনার ভাগনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গত সপ্তাহে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে লিখিত চিঠিতে বরিস জনসন সরকারের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি, সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভি, চেরি ব্লেয়ার কেসি, ফিলিপ সেন্ড কেসি এবং জিওফ্রে রবার্টসন কেসি উল্লেখ করেছেন, টিউলিপ তার মামলা লড়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করতে পারেননি। তারা অভিযোগ করেছেন, টিউলিপকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ জানানো হয়নি এবং তাকে আইনি প্রতিনিধি নিযুক্ত করার সুযোগও দেওয়া হয়নি।

তারা আরও অভিযোগ করেছেন, টিউলিপ যাকে আইনি প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দি করা হয়েছে এবং তার মেয়ে হুমকির সম্মুখীন হয়েছেন।

গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর টিউলিপ, তার মা, ভাই, বোনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়। অভিযোগ ছিল, হাসিনাকে ব্যবহার করে নিজের মায়ের জন্য পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। তবে টিউলিপ এ অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবীরা বলেন, টিউলিপ যুক্তরাজ্যে বসবাস করেন এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক। তিনি কোনো পলাতক আসামি নন এবং যুক্তরাজ্যে নির্বাচিত এমপি। তবে শক্তিশালী অভিযোগ থাকলে তাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা যেতে পারে।

দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর তিনি মন্ত্রিত্ব ছাড়েন এবং বলেন, সরকারের মনোযোগ বিঘ্নিত হওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৪ এপ্রিল, ২০২৫)

‘রঘু ডাকাত’-এ একসঙ্গে দেব-অনির্বাণ?

‘রঘু ডাকাত’-এ একসঙ্গে দেব-অনির্বাণ?

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞরা সুপারিশ দিয়েছেন সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞরা সুপারিশ দিয়েছেন সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ: কাস্টমার সার্ভিস বিভাগে রেসপন্সিবল পদে আবেদন শুরু

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ: কাস্টমার সার্ভিস বিভাগে রেসপন্সিবল পদে আবেদন শুরু

ঢাবিতে ধর্ষকদের শাস্তির দাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল

ঢাবিতে ধর্ষকদের শাস্তির দাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল

জয়সওয়ালের রেকর্ড, স্মিথের সর্বোচ্চ ইনিংস, সিরাজের দুর্দান্ত ছয় উইকেট — দাপট দেখিয়ে এগিয়ে ভারত

জয়সওয়ালের রেকর্ড, স্মিথের সর্বোচ্চ ইনিংস, সিরাজের দুর্দান্ত ছয় উইকেট — দাপট দেখিয়ে এগিয়ে ভারত

আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২ জুলাই, ২০২৬

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

বিএনপিতে আওয়ামী লীগের প্রভাব! সতর্ক করলেন শামা ওবায়েদ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

৩০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

হিলিতে ঈদের দিনে চামড়া বিক্রি করে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

হিলিতে ঈদের দিনে চামড়া বিক্রি করে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা