ব্রাজিল নারী দলের বীরত্বের জয়, ১০ জনে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারালো সেলেসাও
মেয়েদের ২০২৩ ফিনালিসিমায় ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ওই বছর বিশ্বকাপে রানার্সআপ হয় ইংলিশ নারী দল, আর চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জয় নিশ্চিত করেছে সারিনা ওয়েগম্যানের দল। তবে প্রীতি ম্যাচে ব্রাজিল নারী দল ইংল্যান্ডের বিপক্ষে খেলায় মাত্র ২১ মিনিটে লাল কার্ড দেখায় ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনা।
গতকাল (শনিবার) ম্যানচেস্টার সিটির ইতিহাদ মাঠে ব্রাজিল নারী দল মুখোমুখি হয় ইউরোপসেরা ইংল্যান্ডের সঙ্গে। ম্যাচে শুরুতে স্বাগতিক ইংল্যান্ডের জন্য পরিস্থিতি বাজেভাবে দাঁড়ায়। ২০ মিনিটের মধ্যে বিয়া জানেরাত্তো এবং দুদিনহার গোলের ফলে ব্রাজিল ২-০ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জর্জিয়া স্টানওয়ে এক গোল শোধ করেন।
ব্রাজিলকে ম্যাচের বড় অংশ ১০ জনে খেলতে হয়। এই অবস্থাতেও লিড ধরে রেখে ম্যাচ শেষ করার বীরত্ব দেখিয়েছে সেলেসাও নারী দল। ম্যাচটি সরাসরি উপভোগ করতে ইতিহাদে হাজির হয়েছেন ৩৭ হাজার ৪৬০ জন ফুটবলভক্ত। যদিও স্বাগতিকদের জন্য এটি হতাশাজনক অভিজ্ঞতা ছিল।
ব্রাজিল কোচ আর্থুর ইলিয়াস ম্যাচের পরে বলেছেন, “এখানে দুটি ভিন্ন গল্প দেখা গেছে – লাল কার্ড দেখার আগে এবং পরে। লাল কার্ড দেখার আগে ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষের সঙ্গে আমাদের পরিকল্পনা কার্যকর ছিল, যার ফলে ২-০ লিড। লাল কার্ডের পরে মূল লক্ষ্য ছিল লিড ধরে রাখা। জাতীয় দলের কাছে এই স্পিরিট ও ডেডিকেশনই প্রয়োজন।”
ব্রাজিল নারী দল টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে। আগামী মঙ্গলবার তারা ইতালির বিপক্ষে খেলবে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতালির এনিও তারদিনি স্টেডিয়ামে। একইদিন ইংলিশ নারী দল অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে।



















