রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৫৬

ব্রাজিলের বেলেমে কপ৩০ সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২১, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
ব্রাজিলের-বেলেমে-কপ৩০-সম্মেলনের-ভেন্যুতে-অ

ব্রাজিলের বেলেমে কপ৩০ সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলন (কপ৩০) কেন্দ্রে বৃহস্পতিবার বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় অন্তত ১৩ জন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে। আগুন দ্রুত ছড়িয়ে যায়, যখন বিভিন্ন দেশের প্রতিনিধি জলবায়ু সংকট মোকাবিলার জন্য একটি চুক্তির খসড়া প্রস্তুত করছিলেন। তবে ব্রাজিলের দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিয়ে মাত্র ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিবৃতিতে organisers জানিয়েছে, আগুনের ধোঁয়ায় অসুস্থ হওয়া ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ তদন্ত শুরু করেছে।

অগ্নিকাণ্ডের সময় সম্মেলনে ‘মুতিরাও’ নামের চুক্তির খসড়া তৈরির কাজ চলছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানোর একটি রোডম্যাপ প্রণয়ন। অগ্নিকাণ্ডের কারণে এ কাজকর্ম পণ্ড হয়ে গেছে।

সূত্র: রয়টার্স, এএফপি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত