বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনের লোমহর্ষক গল্প শোনালেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনের লোমহর্ষক গল্প শোনালেন উপদেষ্টা মাহফুজ আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনের লোমহর্ষক গল্প শোনালেন উপদেষ্টা মাহফুজ আলম

গত বছরের জুলাইয়ে ঢাকায় ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার পেছনের একাধিক অজানা দিক তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পেছনে ছাত্রদের দীর্ঘ প্রস্তুতি, পুলিশি হামলা, আতঙ্ক ও সাহসিকতা—সব মিলিয়ে ছিল এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তাতে তিনি জানান, আন্দোলনের আগের দিন, অর্থাৎ ১৬ জুলাই রাত থেকে ১৭ জুলাই দিনব্যাপী কীভাবে গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের রাজপথ ছাড়তে চাপ দিয়েছিল, কিন্তু ছাত্ররা তাতে সাড়া না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল ছিল।

আন্দোলনের প্রথম দিন গায়েবানা জানাজার কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ শুরু হয় বলে জানান উপদেষ্টা মাহফুজ। তিনি লেখেন, ‘আবরার ফাহাদের শাহাদাতের পর থেকে গায়েবানা জানাজা ছিল প্রতিরোধের প্রতীক। সে অনুসারেই ১৭ জুলাই জানাজার প্রস্তুতি নেয়া হয়।’

তিনি আরও জানান, ক্যাম্পাসে উপস্থিত ছিলেন তিন-চার শতাধিক ছাত্র, যারা কফিন ও জাতীয় পতাকা নিয়ে প্রস্তুত ছিলেন। শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনের অংশগ্রহণে একটি বড় মিছিল পলাশী-ফুলার রোড হয়ে এসে জানাজার মাঠে যোগ দেয়। জানাজা শেষে রাজুভাস্কর্যে যাত্রাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আক্রমণে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

মাহফুজ বলেন, “মলচত্বর থেকে ছাত্ররা কিছুক্ষণ প্রতিরোধের চেষ্টা করে, তবে পরে নিরাপত্তার স্বার্থে পিছু হটতে হয়। সূর্যসেন হলের সামনে পুলিশের আগ্রাসী অবস্থানের পর আমরা আশ্রয় নেই বিভিন্ন হলে ও কর্মচারীদের বাসায়।”

তিন আরও বলেন, আন্দোলনের নেতারা পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে আলোচনা করছিলেন। তখন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পরিকল্পনা আসে। এরপর ১৮ জুলাই দেশজুড়ে এই কর্মসূচি পালিত হয়।

পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, নীলক্ষেত মোড়ে যখন আন্দোলনকারীরা শেষবারের মতো দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন, তখন ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে তিনি এবং অন্যরা বিকল্প পথে বাসায় ফেরেন। সন্ধ্যার পর বাকিদের নিরাপদে বাসায় পাঠিয়ে নিজেও ঘরে ফেরেন।

এই স্মৃতিচারণে আন্দোলনের পেছনের অস্পষ্ট, ভয়াবহ ও সাহসিকতাপূর্ণ অধ্যায়গুলো উঠে এসেছে, যা ইতিহাসে ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে থেকে যাবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে রেকর্ড অগ্রগতি, যানজট এড়াতে পর্যায়ক্রমিক ছুটি

ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে রেকর্ড অগ্রগতি, যানজট এড়াতে পর্যায়ক্রমিক ছুটি

আমেরিকার ১৩ প্রতিষ্ঠানের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

এলপিজি ও পাইপলাইনের গ্যাসের তীব্র সংকট: দিশেহারা সাধারণ মানুষ

এলপিজি ও পাইপলাইনের গ্যাসের তীব্র সংকট: দিশেহারা সাধারণ মানুষ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ব্রিটেনে গ্যাসের দাম ১৪০ শতাংশ বেড়েছে

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ব্রিটেনে গ্যাসের দাম ১৪০ শতাংশ বেড়েছে

আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই, গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই, গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার দাবি নাহিদ ইসলামের

ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার দাবি নাহিদ ইসলামের

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে