মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:৫৪

বৈরুতের দক্ষিণাঞ্চরে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৫, আহত অন্তত ২৫

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
বৈরুতের দক্ষিণাঞ্চরে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৫, আহত অন্তত ২৫

বৈরুতের দক্ষিণাঞ্চরে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৫, আহত অন্তত ২৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই। নেতানিয়াহু দাবি করেছেন, হাইথাম হিজবুল্লাহর জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। তবে হাইথামের নিহত হওয়ার বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।

স্থানীয় টেলিভিশন চ্যানেল আল-জাদিদ জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় হামলার কারণে ভবন ও পার্ক করা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এলাকায় তাদের কোনো সামরিক কেন্দ্র নেই। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় হাসপাতালগুলো রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। হামলার পর ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় উপশহরের আকাশে টহল দিচ্ছে।

এর আগে, নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহকে আবার সক্ষমতা ফিরে পেতে বাধা দেওয়ার জন্য ইসরায়েল যা করা দরকার, তা করবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধ ও আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং রক্তপাত ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপেরও ডাক দিয়েছেন।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে ইসরায়েল কয়েকবার হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি