বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:৩২

বেসিস ডিজিটাল মার্কেটিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১০, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
বেসিস ডিজিটাল মার্কেটিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে

বেসিস ডিজিটাল মার্কেটিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বেসিস) ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক নতুন স্ট্যান্ডিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসিস বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে কমিটির চেয়ারম্যান ও রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদ সভাপতিত্ব করেন।

সভায় মেম্বার ইন-চার্জ ও বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েল এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং এরপর কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের উন্নয়ন, কনটেন্ট ব্র্যান্ডিং এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন যে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিপণন ও কনটেন্ট খাতে একটি সুসংগঠিত পরিকল্পনা বেসিস সদস্যদের টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াবে। মেম্বার ইন-চার্জ মো. জুয়েল বলেন যে এই কমিটি শিল্প বিশেষজ্ঞদের কার্যকর প্ল্যাটফর্ম হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। সভায় মোট ১৭ জন সদস্য অংশ নেন যার মধ্যে পাঁচজন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
স্বাধীনতা দিবসে এবার আলোকসজ্জা নেই, জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে এবার আলোকসজ্জা নেই, জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

দরদে এক চিলতে তানভীর,যুক্তরাষ্ট্র থেকে জানালেন একগুচ্ছ কাজের খবর

শীতের আগমনের আগে হাতের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন এই সহজ যত্নে

শীতের আগমনের আগে হাতের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন এই সহজ যত্নে

ভ্যাট বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ

ভ্যাট বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সংলাপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সংলাপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা

ইসরায়েলি বিমান হামলায় লণ্ডভণ্ড লেবানন, নিহত বেড়ে ২৫৪

ইসরায়েলি বিমান হামলায় লণ্ডভণ্ড লেবানন, নিহত বেড়ে ২৫৪

দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আজকের খেলা: ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা (১০ জানুয়ারি, ২০২৫)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল