শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৫০

বেবিচক সদস্যের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা

প্রতিবেদক
staffreporter
জুন ২৪, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
বেবিচক সদস্যের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা

বেবিচক সদস্যের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা ও সম্মতিপত্র তৈরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে দায়ের করা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ এবং ফাহাদ হোসেনকে দ্বিতীয় পক্ষ দেখিয়ে একটি জাল চুক্তিনামা তৈরি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেলে ফাহাদ হোসেনকে অর্থ প্রদান করা হবে। একই সাথে লাবলুর রহমানের নামে একটি পৃথক ভুয়া সম্মতিপত্র তৈরি করে সেখানেও তার স্বাক্ষর জাল করা হয়।

নিজের সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ তুলে বেবিচকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তিনি কখনোই এমন অনৈতিক কাজে জড়িত থাকতে পারেন না এবং একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নথিপত্র যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত