বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৬:১১

বিশ্বজুড়ে মাইক্রোসফট বিভ্রাটে ওয়েবসাইট ও সার্ভিস অচল হয়ে যায়

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩১, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
বিশ্বজুড়ে মাইক্রোসফট বিভ্রাটে ওয়েবসাইট ও সার্ভিস অচল হয়ে যায়

বিশ্বজুড়ে মাইক্রোসফট বিভ্রাটে ওয়েবসাইট ও সার্ভিস অচল হয়ে যায়

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ধরে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিভ্রাটের কারণে হিথ্রো বিমানবন্দর, ন্যাটওয়েস্ট ব্যাংক, মাইনক্রাফটসহ অসংখ্য ওয়েবসাইট অচল হয়ে পড়ে। বুধবার রাতে মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যার সমাধান করেছে এবং এখন বেশিরভাগ ওয়েবসাইট আবার চালু হয়েছে।

মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস অ্যাজুর বুধবার বিকেল ৪টার দিকে কিছু সার্ভিসে “ডিএনএস সমস্যা” শনাক্ত করে, যার প্রভাবে বিশ্বব্যাপী ওয়েবসাইটগুলো ধীরে ধীরে অচল হয়ে পড়ে। ডাউনডিটেকটর জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন দেশে হাজার হাজার ব্যবহারকারী ওয়েবসাইট প্রবেশে সমস্যার সম্মুখীন হন।

ত্রুটির সময় মাইক্রোসফট ৩৬৫–এর ব্যবহারকারীরাও আউটলুকসহ বিভিন্ন সার্ভিসে বিলম্ব ও সংযোগ ত্রুটির সম্মুখীন হন। কিছু ব্যবহারকারী জানিয়েছে, মাইক্রোসফটের সার্ভিস স্ট্যাটাস পেজেও প্রবেশ করা যাচ্ছিল না। কিছু ওয়েবপেজে ব্যবহারকারীরা “Uh oh! Something went wrong with the previous request.” বার্তাও পান।

ত্রুটির কারণে স্কটিশ পার্লামেন্টের অনলাইন ভোটিং সিস্টেমও অচল হয়ে যায়, ফলে ভূমি সংস্কার আইন নিয়ে নির্ধারিত বিতর্ক স্থগিত করতে হয়। ব্রিটেনে হিথ্রো বিমানবন্দর, ন্যাটওয়েস্ট ব্যাংক, আসদা, এমঅ্যান্ডএস, মোবাইল অপারেটর ওটু এবং যুক্তরাষ্ট্রে স্টারবাকস ও ক্রোগারের ওয়েবসাইটেও এর প্রভাব পড়ে।

যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞ লিসা ওয়েব বলেছেন, “যাদের পেমেন্ট ব্যর্থ বা বিলম্বিত হয়েছে, তারা প্রমাণ রেখে দিন। প্রয়োজনে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন।” বিশ্লেষকরা সতর্ক করেছেন, অ্যাজুর বর্তমানে বিশ্বের প্রায় ২০ শতাংশ ক্লাউড মার্কেট নিয়ন্ত্রণ করছে, যা পুরো ইন্টারনেটকেই একক প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল করে তুলছে। রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয়ের ড. সাকিব কাকভি বলেছেন, “অর্থনৈতিক কারণে অনেক প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যামাজন বা গুগলের ওপর নির্ভর করছে, যা ঝুঁকিপূর্ণ। বড় সমস্যা হলে একটির সমস্যা হলেই শত শত সিস্টেম একসঙ্গে অচল হয়ে পড়ে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চরিত্রে বাস্তবতার জন্য ১২ দিন গোসল ছাড়েন আমির খান

চরিত্রে বাস্তবতার জন্য ১২ দিন গোসল ছাড়েন আমির খান

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন

ভারতের প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন

ওয়ালটন ও শিখোর যৌথ উদ্যোগে বাজারে এডুট্যাব

ওয়ালটন ও শিখোর যৌথ উদ্যোগে বাজারে এডুট্যাব

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

ঢাকা-১০ আসনে ১৬৩ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

ঢাকা-১০ আসনে ১৬৩ কেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ

দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮, আহত বহু

দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে আহত১৮, আহত বহু

পাকিস্তান: সুপ্রিম কোর্টে সিলিন্ডার ও এসি প্ল্যান্ট বিস্ফোরণে অন্তত ১২ আহত

পাকিস্তান: সুপ্রিম কোর্টে সিলিন্ডার ও এসি প্ল্যান্ট বিস্ফোরণে অন্তত ১২ আহত

৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব