বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৩৬

বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

সংবিধান সংশোধন-সম্পর্কিত গঠিত বিশেষ কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির পক্ষ থেকে গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, এই বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত দেশের জনগণের গণরায়ের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল। এই কমিটির গঠন, কার্যক্রম কিংবা কোনো সুপারিশই তাদের সংগঠন স্বীকার করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ৪ কোটি ৭২ লাখের বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। জনগণের সেই রায় অনুযায়ী সংবিধান বদলানোর একমাত্র বৈধ পথ হলো ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা, তাই এ বিষয়ে নতুন করে কোনো দর-কষাকষির সুযোগ নেই।

জনগণের রায়কে পাশ কাটিয়ে সরকার দলীয় সুবিধামতো কাটছাঁটের চেষ্টা করছে অভিযোগ করে ছাত্রশক্তি তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে তথাকথিত সংবিধান সংশোধন কমিটি বাতিল করা, গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান করা এবং একমাত্র সংস্কার পরিষদের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজায় হামলায় আহত ও নিহতের সংখ্যা স্বীকার করলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৮২ ফিলিস্তিনি, শিশুখাদ্যের লাইনে প্রাণ হারাল ১৫ জন

সৌদি আরবের ‘গ্রিন কার্ড’ প্রোগ্রাম: বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ

সৌদি আরবের ‘গ্রিন কার্ড’ প্রোগ্রাম: বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ

"হজ পালনে নতুন শর্ত দিল সৌদি, চলতি বছরে পরিবর্তন আসছে নিয়ম!"

“হজ পালনে নতুন শর্ত দিল সৌদি, চলতি বছরে পরিবর্তন আসছে নিয়ম!”

জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষা: আসনপ্রতি লড়ছেন ৭৫ জন

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ এবং সড়ক উন্নয়নে সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১২ দিনের সংঘাত শেষে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি, নেতানিয়াহুর দাবি নিয়ে সংশয়

যুদ্ধবিরতির পরেও উদযাপনে ইরান, ট্রাম্পের ঘোষণাকে ‘বিজয়’ হিসেবে দেখছে তেহরান

ঢাকা ১৮ আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা ১৮ আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ

আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৩০ মে, ২০২৬)

ব্যাংক

আজকের মূদ্রার হার (৩০ নভেম্বর, ২০২৪)

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল