মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২৩

বিশৃঙ্খলাকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার হুঁশিয়ারি রকিবুল ইসলাম বকুলের

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৪, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
বিশৃঙ্খলাকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার হুঁশিয়ারি রকিবুল ইসলাম বকুলের

বিশৃঙ্খলাকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার হুঁশিয়ারি রকিবুল ইসলাম বকুলের

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গুপ্ত ও ফ্যাসিস্ট শক্তি মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ১৭ বছর ধরে রাজপথে থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীরা বাড়ি ফিরেছে এবং প্রয়োজনে আবারো ঐক্যবদ্ধভাবে তারা যেকোনো অরাজকতা মোকাবিলা করবে। বুধবার দুপুরে খুলনায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে। তবে এই সুযোগ নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য মণ্ডপের নিরাপত্তায় বিএনপি স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন ধারার রাজনীতি ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, পালিয়ে যাওয়া অপশক্তি চায় না দেশ এগিয়ে যাক, সে জন্যই তারা নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

খুলনা মহানগরের ৭৫টি মণ্ডপে দায়িত্বপ্রাপ্তদের কাজ তদারকি করা হবে এবং পূজা শেষে সেরাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় জানানো হয়, মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য ৩৩ সদস্যের সমন্বয় কমিটি, মনিটরিং সেল এবং মণ্ডপপ্রতি দুজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হবে না বলে সাফ জানাল ইরান

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হবে না বলে সাফ জানাল ইরান

ক্ষমতার দাপটে হত্যাসহ ১৬ মামলায় দায়মুক্ত হন হাসিনা

ক্ষমতার দাপটে হত্যাসহ ১৬ মামলায় দায়মুক্ত হন হাসিনা

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৬ জানুয়ারি, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই, ২০২৫)

শেখ হাসিনার বিচার শুরু দেড় মাসের মধ্যে : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিচার শুরু দেড় মাসের মধ্যে : চিফ প্রসিকিউটর

শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত, আহত ৩০

শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত, আহত ৩০

নির্বাচনে বিএনপি জোটের প্রার্থীদের বিজয়ে কাজ করার আহ্বান জমিয়তের

নির্বাচনে বিএনপি জোটের প্রার্থীদের বিজয়ে কাজ করার আহ্বান জমিয়তের

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৬ সেপ্টেম্বর, ২০২৫)

মেয়র মহিউদ্দিন বাদ, শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়ালসড়ক

মেয়র মহিউদ্দিন বাদ, শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়ালসড়ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ এবং আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ এবং আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা