শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:০৩

বিরিয়ানি খাওয়ার সময় ইনজেকশন, সালমান খানের পুরনো স্মৃতি ফাঁস করলেন প্রযোজক

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
বিরিয়ানি খাওয়ার সময় ইনজেকশন, সালমান খানের পুরনো স্মৃতি ফাঁস করলেন প্রযোজক

বিরিয়ানি খাওয়ার সময় ইনজেকশন, সালমান খানের পুরনো স্মৃতি ফাঁস করলেন প্রযোজক

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হয়। সম্প্রতি প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং সালমানের জীবনের বহু পুরনো ও বিচিত্র একটি স্মৃতি প্রকাশ্যে এনেছেন। বহু বছর আগে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবারে আয়োজিত পার্টির এক অদ্ভুত মুহূর্তের কথা জানান তিনি।

শৈলেন্দ্র জানান, সালমান খাওয়ার সময় ডাইনিং টেবিলের আয়নার সামনে বসতে ভালোবাসতেন এবং নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলতেন। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছিল এক সোমবারে, যখন ডাইনিং টেবিলে বসে নিশ্চিন্তে বিরিয়ানি খাচ্ছিলেন সালমান। ঠিক সেই সময় চিকিৎসা সরঞ্জাম নিয়ে এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন এবং অভিনেতার মাথার চামড়ায় সুচ ফোটাতে শুরু করেন।

ইনজেকশনের ব্যথার তোয়াক্কা না করে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বিরিয়ানি খাওয়া চালিয়ে যান সালমান। বিস্ময় প্রকাশ করলে শৈলেন্দ্রকে তিনি হেসে জবাব দেন, ‘অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।’

পরে জানা যায়, সালমান মূলত ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ বা ‘পিআরপি’ নামক আধুনিক চুল গজানোর চিকিৎসা নিচ্ছিলেন। প্রযোজক শৈলেন্দ্র সিং জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হওয়া রোধে আজকাল তারকাদের মাঝে এই চিকিৎসার বেশ প্রচলন রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি