বিমান বিধ্বস্তে দগ্ধ অন্তত ২৫ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি, বেশিরভাগই শিক্ষার্থী
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকলের অবস্থাই আশঙ্কাজনক। তিনি আরও জানান, এখনো আহতদের হাসপাতালে আনা হচ্ছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন


















