শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:২০

বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফ্লাইট বাতিল, সিলেটের কনসার্টে যেতে পারল না আর্টসেল

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১৯, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফ্লাইট বাতিল, সিলেটের কনসার্টে যেতে পারল না আর্টসেল

বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফ্লাইট বাতিল, সিলেটের কনসার্টে যেতে পারল না আর্টসেল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সিলেটের ব্লু বার্ড স্কুলে আয়োজিত কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটে অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়।

রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আর্টসেল বিষয়টি নিশ্চিত করে ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছে। তারা লিখেছে, “আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!”

বিবৃতিতে আরও বলা হয়, “অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে একের পর এক গুদাম পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।”

শনিবার রাত ৯টার পর কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও আর্টসেলের নির্ধারিত ফ্লাইট বাতিলই থাকে। পরে কিছু ফ্লাইট চালু হলেও তারা সিলেটে যেতে পারেনি।

শেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যান্ডটি জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নতুন করে পারফর্ম করার চেষ্টা করবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৭ সেপ্টেম্বর, ২০২৫)

দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২৮ শতাংশে, পিপিআরসির জরিপে উদ্বেগজনক চিত্র

দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২৮ শতাংশে, পিপিআরসির জরিপে উদ্বেগজনক চিত্র

প্রাইম ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি: অ্যাসোসিয়েট পদে সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি: অ্যাসোসিয়েট পদে সুযোগ

সিনিয়র প্রজেক্ট অফিসার পদে ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিওতে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের হারিয়ে যাওয়া গ্রাম: একটি অজানা পৃথিবী

বাংলাদেশের হারিয়ে যাওয়া গ্রাম: একটি অজানা পৃথিবী

রাশিয়ার তেল কিনে ভারত শাস্তি পাবে—ট্রাম্পের হুমকাকে 'অন্যায্য' বলল দিল্লি

রাশিয়ার তেল কিনে ভারত শাস্তি পাবে—ট্রাম্পের হুমকাকে ‘অন্যায্য’ বলল দিল্লি

গাজায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা

গাজায় নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা

মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতির নবগঠিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন

মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতির নবগঠিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালজয়ী গানের স্রষ্টা মিল্টন খন্দকার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালজয়ী গানের স্রষ্টা মিল্টন খন্দকার

সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী, মুক্তি পেতে যাচ্ছে সিরিজ ‘ফেউ’

সুন্দরবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী, মুক্তি পেতে যাচ্ছে সিরিজ ‘ফেউ’