শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:২৪

বিভেদ পরিহার করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল জামায়াতে ইসলামী

বিভেদ পরিহার করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সকল মজলুমের ন্যায়সঙ্গত সংগ্রাম বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, এ আন্দোলনের মূল চেতনা ছিল ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল নাগরিককে বিভেদ-সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে পারস্পরিক বিরোধ ও প্রতিহিংসার রাজনীতি অব্যাহত থাকলে ফ্যাসিবাদী প্রবণতা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। তাই জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় শক্তির মধ্যে ঐক্য ও সহমতের পরিবেশ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন এবং আহতদের সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসন সুনিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা ড. ইউনূসের মাধ্যমে মার্কিন বা ওয়াশিংটনকেন্দ্রিক আধিপত্যবাদ প্রসারের আশঙ্কা প্রকাশ করে এর তীব্র বিরোধিতা করেন। তারা জানান, বাংলাদেশ বিশ্বের সকল প্রভাবশালী দেশের বন্ধু হতে চায়, তবে কোনো প্রভুকে মেনে নেবে না।

এছাড়া জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রা বজায় রাখতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে প্রযুক্তিনির্ভর যুবশক্তির অগ্রযাত্রা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে প্রযুক্তিনির্ভর যুবশক্তির অগ্রযাত্রা

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

নানা নাটকীয়তার পর শুরু হলো বিসিবি নির্বাচন

নানা নাটকীয়তার পর শুরু হলো বিসিবি নির্বাচন

আজকের মুদ্রার হার (২৭ জুলাই, ২০২৫)

আজকের মুদ্রার হার (২৭ জুলাই, ২০২৫)

রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের বিমান বাহিনীর সামরিক মহড়া শুরু ২৩ জুলাই

রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে ভারতের বিমান বাহিনীর সামরিক মহড়া শুরু ২৩ জুলাই

ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১০ জানুয়ারি, ২০২৫)

নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

সাবেক সেনাপ্রধানের চোখে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান

সাবেক সেনাপ্রধানের চোখে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান

দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি

দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি

সার্ক পুনরুজ্জীবনে খালেদা জিয়ার জানাজা এক আলোকবর্তিকা, মন্তব্য প্রধান উপদেষ্টার

সার্ক পুনরুজ্জীবনে খালেদা জিয়ার জানাজা এক আলোকবর্তিকা, মন্তব্য প্রধান উপদেষ্টার