শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫৭

বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
staffreporter
জুন ১৮, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বিল পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রচার ও ব্র্যান্ডিং সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের জন্য বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই। এ দায়িত্ব পালন করতে পারবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো।

গত ১৭ জুন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এজেন্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত বিল পরিশোধের সময় নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে বৈধ চুক্তিপত্র, ইনভয়েস, কর কর্তনের প্রমাণ, খরচের বিস্তারিত বিবরণী এবং পাওনা পরিশোধের অঙ্গীকারনামা ব্যাংকে সংরক্ষণ করা।

বিলের পরিমাণ চুক্তির নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি হলে, সেই অতিরিক্ত অর্থ ফেরত আনার পদ্ধতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বিদেশি এজেন্টদের পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট আবেদন সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে এবং ব্যাংক সেই বিল যাচাই-বাছাই করে উপযুক্ত কাগজপত্র পাওয়ার পর বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে পারবে।

এছাড়া অর্থপাচার প্রতিরোধে ব্যাংকগুলোকে লেনদেন সংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং এসবের অনুলিপি নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মত অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রচার আরও গতিশীল হবে, রপ্তানি খাতে নতুন বাজার সৃষ্টি হবে এবং সামগ্রিকভাবে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ব্র্যাক ব্যাংক পিএলসিতে ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

ব্র্যাক ব্যাংক পিএলসিতে ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ

বশেমুরবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

আজকের আবহাওয়া (১৫ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (১৮ অক্টোবর, ২০২৫)

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য স্থগিতের আদেশ ট্রাম্পের

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য স্থগিতের আদেশ ট্রাম্পের

ক্রুস্ক ও বেলগোরোদ দখলের হুমকি ইউক্রেন সেনাপ্রধানের, রাশিয়ার প্রতিক্রিয়া নেই

ক্রুস্ক ও বেলগোরোদ দখলের হুমকি ইউক্রেন সেনাপ্রধানের, রাশিয়ার প্রতিক্রিয়া নেই

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৬ জানুয়ারি, ২০২৬)

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, বললেন নতুন প্রধানমন্ত্রী

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না, বললেন নতুন প্রধানমন্ত্রী

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

রাশিয়ার তেল কিনলে ভারতকে শাস্তির হুমকি, কিন্তু তেল কেনা চালিয়ে যাবে দিল্লি

এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৮ নভেম্বর, ২০২৫)