শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৩৫

বিতর্কের মুখে এক্স ছাড়ছে একের পর এক প্রতিষ্ঠান

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
বিতর্কের মুখে এক্স ছাড়ছে একের পর এক প্রতিষ্ঠান

বিতর্কের মুখে এক্স ছাড়ছে একের পর এক প্রতিষ্ঠান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধারাবাহিকভাবে সরে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন—অনেকেই প্ল্যাটফর্মটি ব্যবহার বন্ধ বা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এআই টুল ‘গ্রোক’কে ঘিরে নতুন করে বিতর্কের সূচনা হয়। অভিযোগ ওঠে, এই টুলের মাধ্যমে বাস্তব ব্যক্তিদের বিকৃত ছবি তৈরি করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, যা প্ল্যাটফর্মটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

উত্তর আয়ারল্যান্ড কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশন (নিকভা) গত মার্চ থেকেই এক্সে পোস্ট দেওয়া বন্ধ করে। সংস্থাটির প্রধান নির্বাহী সেলিন ম্যাকস্ট্রাভিক বলেন, প্ল্যাটফর্মটি তাদের নীতিমালার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার অভিযোগ, সেখানে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল, ঘৃণাত্মক মন্তব্য বৃদ্ধি পাচ্ছিল এবং নারীবিদ্বেষমূলক বক্তব্য উসকে দেওয়া হচ্ছিল। তিনি উল্লেখ করেন, একসময় টুইটার কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করলেও গত দুই বছরে এর পরিবেশ উল্লেখযোগ্যভাবে বদলে গেছে।

কমিউনিটি ফাউন্ডেশন ফর নর্দার্ন আয়ারল্যান্ডও মে মাসে এক্স ত্যাগ করে। সংস্থাটির প্রতিনিধি ডেভিড কেনেডি জানান, অনিয়ন্ত্রিত মন্তব্য ও ঘৃণাত্মক বক্তব্যের বিস্তার তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তার ভাষ্য অনুযায়ী, এলজিবিটিকিউ সম্প্রদায় ও নতুন অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল, যা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না।

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক এবং পরে প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে এক্স রাখা হয়। সমালোচকদের দাবি, কনটেন্ট নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় ঘৃণাত্মক বক্তব্যের পরিমাণ বেড়েছে।

সোমবার বেলফাস্ট সিটি কাউন্সিল এক্স ব্যবহার সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব অনুমোদন করেছে। তারা গ্রোক এআই–এর তদারকি নিয়ে অফকমের পর্যালোচনার ফলাফলের অপেক্ষায় থাকবে। গ্রিন পার্টির কাউন্সিলর ব্রায়ান স্মিথ নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, লাভের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

ডাবলিন সিটি কাউন্সিল জানুয়ারিতেই এক্সে পোস্ট দেওয়া বন্ধ করে। এ সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানিয়েছে, তারা জেলা পর্যায়ের এক্স অ্যাকাউন্টগুলো বন্ধ করছে। তাদের বক্তব্য, ব্যবহার ও সম্পৃক্ততা পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিউইউবি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন প্ল্যাটফর্মে যোগাযোগ বজায় রাখতে আগ্রহী, যা সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করে। তাদের মতে, গত কয়েক বছরে এক্সের চরিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ বিষয়ে এক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্থান প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫)

ভারতে ধর্মীয় নিপীড়ন থেকে পালানো সংখ্যালঘুদের ছাড়: পাসপোর্ট ছাড়াই অবস্থানের অনুমতি

ভারতে ধর্মীয় নিপীড়ন থেকে পালানো সংখ্যালঘুদের ছাড়: পাসপোর্ট ছাড়াই অবস্থানের অনুমতি

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১১ জানুয়ারি, ২০২৬)

জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস জানুয়ারি মাসে দেশে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে। বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা বা মাঝারি কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আভাস দিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে উপকূলে বৃষ্টি ঝরেছিল।

জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আভাস

আতিফ আসলামের ঢাকা কনসার্ট স্থগিত, আয়োজকদের বিরুদ্ধে ‘পরিকল্পিত প্রতারণা’র অভিযোগ জোরালো

গায়ক আতিফ আসলামের পিতা মোহাম্মদ আসলামের ইন্তেকাল

একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৭০০

ডেঙ্গুতে একদিনে নতুন করে ৪৯০ জন আক্রান্ত, আরও ২ জনের মৃত্যু

এরিস্টোফার্মার স্টেকহোল্ডারদের পেমেন্ট এখন সরাসরি বিকাশে

এরিস্টোফার্মার স্টেকহোল্ডারদের পেমেন্ট এখন সরাসরি বিকাশে

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৫ জুন, ২০২৫)

গণহত্যার অভিযোগ - এসি তানজিলসহ তিন পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

গণহত্যার অভিযোগ – এসি তানজিলসহ তিন পুলিশ সদস্য ট্রাইব্যুনালে

রেমিট্যান্সের উচ্চপ্রবাহে বাজার থেকে আরও ২২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সেন্টমার্টিন রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ